সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিক প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ বাড়ানো-সহ একাধিক সুযোগ-সুবিধা নিয়ে বৃহস্পতিবার পেশ হয়েছে চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট (West Bengal Budget 2024)। বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা বাড়ানো হয়েছে। কিন্তু এই বাজেটকেই ‘দিশাহীন’, ‘লোকসভা ভোটের প্রচার’ বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাজেটের একাধিক ত্রুটি বের করলেন তিনি। অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য বিশেষ কোনও ঘোষণা নেই বলে তোপ দাগলেন তিনি। জানালেন, শনিবার বাজেটের বিরোধিতায় নিজেদের মতামত পেশ করতে চান বিজেপি বিধায়করা।
এদিন বাজেট অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা। রাজ্য সঙ্গীত গাওয়ার সময় বিজেপি বিধায়করা উঠে তাতে বাধা দিয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। এর পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়তে শুরু করা মাত্রই তাঁরা হই হট্টগোল শুরু করে দেন। নানাভাবে বাধা দিতে থাকেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের থামানোর চেষ্টা করেন। তা সত্ত্বেও থামেননি বিরোধী বিধায়করা। এর পর মেজাজ হারাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তিনি বলেন, “বিজেপি অ্যান্টি বাঙালি। এরা বাংলার ভালো চায় না।”
[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক! ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের]
এসবের পর নির্বিঘ্নে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিধানসভায় নির্দিষ্ট কক্ষে সাংবাদিক বৈঠক শুরু করেন বিরোধী দলনেতা। আপত্তি তোলেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি নিয়ে। তাঁর অভিযোগ, সাধারণ শ্রেণির মহিলা এবং জনজাতিদের জন্য এই প্রকল্পের অর্থ নিয়ে যা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, বাজেটে তা বাস্তবায়িত হয়নি। সাধারণ মহিলারা যা পাবেন, পিছিয়ে পড়া শ্রেণির জন্য সেই অঙ্ক দ্বিগুণ হওয়ার কথা। কিন্তু বাজেটের ঘোষণা অনুযায়ী, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ১০০০ টাকা পাবেন সাধারণ শ্রেণির মহিলারা। আর তফসিলি জাতি-উপজাতিদের জন্য তা ১২০০ টাকা। অর্থাৎ উভয়ের ফারাক মাত্র ২০০ টাকা। আর এতেই আপত্তি তুলেছেন শুভেন্দু। তাঁর আরও দাবি, ভোটের আগে ভয় পেয়েই এই বাজেট পেশ।
[আরও পড়ুন: ‘এরা অ্যান্টি বাঙালি’, রাজ্য বাজেটের মাঝে বিজেপির হট্টগোলে ক্ষুব্ধ মমতা]
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’