পুলিশি হয়রানি, মিথ্যা মামলা এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার প্রতিবাদে আগামী ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ‘যাত্রী সাথী’ এবং বাইক-ট্যাক্সি চালকদের বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ-র আওতাভুক্ত পরিবহণ সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছ, ধর্মঘটের পাশাপাশি ওই দিন ‘পরিবহণ ভবন’ অভিযানও হবে। দুপুর ১টায় কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে পরিবহণ ভবনের দিকে যাবে। পরে পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।
আরও পড়ুন:
সংগঠনগুলির অভিযোগ, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকদের উপর পুলিশের হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধ করতে হবে। ট্রাফিকের ছোটখাটো প্রযুক্তিগত সমস্যার কারণে সিগন্যাল সবুজ থেকে লাল হয়ে গেলে যাত্রী তোলা বা নামানোর জন্য চালকদের জরিমানা করা বন্ধ করার দাবিও জানানো হয়েছে। এছাড়াও ওলা, উবের-সহ বিভিন্ন অ্যাপ-ক্যাব সংস্থার ‘অন্যায্য’ নীতি বন্ধ করা, চালকদের অকারণে আইডি ব্লক না করা এবং বিভিন্ন রেল স্টেশনে টাউটদের দৌরাত্ম্য বন্ধ করার দাবি উঠেছে। সরকারের নির্ধারিত ভাড়া নীতি কঠোরভাবে মেনে চলার দাবিও জানিয়েছে সংগঠনগুলি।
বাইক-ট্যাক্সিকে বাণিজ্যিক যান হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ারও দাবি উঠেছে। এই ধর্মঘটনের জেরে ওই দিন বাইক, ট্যাক্সি পেতে সমস্যায় পড়বেন যাত্রীরা। এআইটিইউসি-র পরিবহণ সংগঠনের আহ্বায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, “এই বিষয়গুলি একাধিকবার রাজ্যের পরিবহণমন্ত্রীর নজরে আনা হলেও এখনও কোনও ইতিবাচক সমাধান হয়নি। তাই ৩ সেপ্টেম্বরের কর্মসূচিতে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ‘যাত্রী সাথী’ এবং বাইক-ট্যাক্সি চালকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি