বঙ্গে পালাবদল
Suvendu Adhikari

‘পুনর্বাসনে’ না, ষাটোর্ধ্ব আমলাদের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সরালেন শুভেন্দু

অবসরের ৬০ বছর বয়সের উপর থাকা ব্যক্তিরা তৃণমূল সরকারের সময়ে বিভিন্ন সরকারি কমিটি, একাধিক বোর্ডের মাথায় দায়িত্বে ছিলেন। একাধিক কমিটিতে বিভিন্ন পোস্টে নিযুক্ত ছিলেন তাঁরা। সেইসব ব্যক্তিদের আর দায়িত্বে রাখা হচ্ছে না।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ২০:০১

options
link
‘পুনর্বাসনে’ না, ষাটোর্ধ্ব আমলাদের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সরালেন শুভেন্দু

ষাটোর্ধ্ব আমলাদের ‘পুনর্বাসনে’ না। প্রথম ক্যাবিনেট বৈঠকেই বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। অবসরের ৬০ বছর বয়সের উপর থাকা আমলারা তৃণমূল সরকারের সময়ে বিভিন্ন সরকারি কমিটি, একাধিক বোর্ডের মাথায় দায়িত্বে ছিলেন। একাধিক কমিটিতে বিভিন্ন পোস্টে নিযুক্ত ছিলেন তাঁরা। সেইসব ব্যক্তিদের আর দায়িত্বে রাখা হচ্ছে না। অবিলম্বে তাঁদের সরিয়ে দেওয়া হল! বড় সিদ্ধান্ত রাজ্যের নতুন বিজেপি সরকারের। আজ, সোমবার রাজ্য সরকারের তরফে এই নির্দেশিকা জারি হয়েছে। এদিনই সকালে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছেন। একাধিক সিদ্ধান্ত হয়েছে সেই বৈঠকে। এরপর দুপুরের পর রাজ্য সরকারের পর এই নির্দেশিকা জারি হল।

Advertisement

তৃণমূল সরকারের সময়ে সরকারি বিভিন্ন বোর্ড, সরকারি পদ যেমন ডিরেক্টর ও অন্যান্য আধিকারিক পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ করা হত! সাধারণত ‘পোস্ট অফ বেনিফিট’ বা পছন্দের লোকদের একাধিক সরকারি পোস্টে দায়িত্বে রাখা হত! শুধু তাই নয়, যাঁদের বয়স ৬০ বছর পেরিয়ে গিয়েছিল, তাঁদেরও নতুন করে বিভিন্ন সরকারি পদের মাথায় বসানো হয়েছিল। এছাড়াও একাধিক সরকারি পদে সেইসব আধিকারিকদের বসানো হত। নতুন রাজ্য সরকার তৈরির পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। 

Advertisement
Term ends at 60, Suvendu Adhikari's orders removal of 60-plus officials heading committees
নবান্নে শুভেন্দুঅধিকারীর সঙ্গে পাঁচ মন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল নিশীথ প্রামাণিকরা এদিনই নবান্নে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর এদিনই একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়। তাতেই দেখা যায়, আর ওইসব ষাটোর্ধ্ব আধিকারিকদের আর পদে রাখা হচ্ছে না। এদিন থেকেই সেইসব আধিকারিকদের সরিয়ে দেওয়া হল বলে খবর। কয়েকশো আধিকারিক রাজ্য সরকারের এইসব পদে নিযুক্ত ছিলেন। মোটা টাকা মাইনেও ছিল তাঁদের। পাশাপাশি যাওয়া-আসার জন্য সরকারি গাড়িও বরাদ্দ থাকত। মোটা টাকা সরকারি খাতে খরচ হত। সেই টাকা এবার থেকে সাশ্রয় হবে বলেও খবর।

Advertisement

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রিসভার ছয় সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। প্রথম বৈঠকে সেই প্রতিশ্রুতির মধ্যে কয়েকটি পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় বৈঠকে নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাষা-সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শুভেন্দু। তিনি জানান, প্রথম বৈঠকেই এইসব সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ, সরকার গঠনের পরে খুব বেশি সময় পাওয়া যায়নি। আপাতত যে কাগজগুলি তৈরি ছিল সেই বিষয়েই প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.