TET Protest

নিয়োগের দাবিতে ফের বিক্ষোভে টেট চাকরিপ্রার্থীরা, বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

চাকরিপ্রার্থীদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ১২৩৩ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে না। এই বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি আন্দোলনকারীদের।

ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৪:৩৩

options
link
নিয়োগের দাবিতে ফের বিক্ষোভে টেট চাকরিপ্রার্থীরা, বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
ফাইল ছবি।

ভোটমুখী বাংলায় ফের পথে নেমে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। নিয়োগের দাবিতে আজ সোমবার বিকাশ ভবন (Bikash Bhavan) অভিযানের ডাক দেন ২০১৪ ও ২০১৭ সালের টেট (TET) পাশ চাকরি প্রার্থীরা (NIOS D. El. Ed এর )। সেই মতো এদিন মিছিল শুরু হতেই পুলিশের তরফে তা আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী বেশ কয়েকজনকে আটক করা হয় বলেও অভিযোগ। এরপরেই পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। শুধু তাই নয়, ঘটনার জেরে করুণাময়ীতেই অবস্থানে বসে যান তাঁরা। থালা বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। 

Advertisement

চাকরিপ্রার্থীদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হচ্ছে না। এই বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি আন্দোলনকারীদের। এরপরেই এদিন পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
বিধাননগরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ।

চাকরিপ্রার্থীদের এদিনের অভিযান ঘিরে সকাল থেকেই সতর্ক ছিল বিধাননগর কমিশনারেট। বিশেষ করে করুণাময়ী-সহ প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিকাশ ভবনের সামনে পুলিশের তরফে কড়া নিরাপত্তা রাখা হয়েছিল। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। সেই মতো চাকরিপ্রার্থীদের মিছিল বিধাননগর করুণাময়ীতে পৌঁছানো মাত্র পুলিশের তরফে তা আটকানো হয়। শুরু হয় পুলিশের ধরপাকড়। এরপরেই অবস্থান বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। স্পষ্ট দাবি,  বিকাশভবনে তাঁদের যেতে দিতে হবেই। যা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। 

Advertisement

অন্যদিকে এদিন চাকরিপ্রার্থীদের  বিক্ষোভ ঘিরে করণাময়ী এলাকায় তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.