অর্ণব আইচ: ফের শহরে এক ইঞ্জিনিয়ারিং (Engineering) ছাত্রীর মৃত্যু। শুক্রবার আলিপুর কলেজের মহিলা হস্টেল (Alipore College Women Hostel) থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম নন্দিতা লাহা। বয়স ১৮। যাদবপুর পার্কের কাছে মহিলা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। শুক্রবার হঠাৎই নিজের ঘরে গলায় চাদর জড়িয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায় তাঁকে। মনে করা হচ্ছে, নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরে জাজেস কোর্ট রোডের মহিলা ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে থাকতেন নন্দিতা। শুক্রবারে তাঁর ঘরের বাকি সহপাঠীরা কেউ সেখানে ছিলেন না। সেই সুযোগেই তিনি আত্মহত্যা করেন, বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ।
[আরও পড়ুন: গত ১২ বছরে জনমুখী প্রকল্পের জোয়ার বঙ্গে! মোদি গ্যারান্টির পালটা তৃণমূলের ইস্তাহারে]
ঘটনার দিন নন্দিতা দীর্ঘক্ষণ ঘরের বাইরে না বেরনোয় সন্দেহ হয় হস্টেল কর্তৃপক্ষের। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেন তাঁরা। আলিপুর থানার পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে, গলায় চাদর জড়িয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন তিনি। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
[আরও পড়ুন: মাংস থেকে ফ্রায়েড রাইস, নববর্ষে মিড-ডে মেনুতে চমক]
নন্দিতার ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা, তিনি সাহিত্য নিয়ে পড়তে চেয়েছিলেন। কবিতা পড়তে ভালোবাসতেন। পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলেন। সুইসাইড নোট হাতে পাওয়ার পুলিশের অনুমান হতাশার শিকার হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন নন্দিতা। পরিবারকে খবর দিয়ে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি