শহরে ফের বেপরোয়া গতির বলি ১, গুরুতর আহত ৪ ছাত্রী

পলাতক বাসচালক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৮, ১৭:০৩

options
link
শহরে ফের বেপরোয়া গতির বলি ১, গুরুতর আহত ৪ ছাত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে গতির বলি মারুতি গাড়ির চালক৷ রবিবার দুপুরে ডরফিন রোডে বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে জখম চার ছাত্রী৷ আশঙ্কাজনক অবস্থায় এক ছাত্রীকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Advertisement

মঙ্গলবার রাজ্যে আসছে বাজপেয়ীর চিতাভস্ম, অস্থি বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে জয়পুরিয়া কলেজে পরীক্ষা দিয়ে একটি মারুতি গাড়ি ভাড়া নিয়ে আমতা ফিরছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রী৷ ডরফিন রোডে উঠতেই উলটো দিক থেকে আসা একটি বেপরোয়া বাস মারুতি গাড়িটিকে ধাক্কা মারে৷ বাসের ধাক্কায় টিনের বাক্সর মতো তুবড়ে যায় মারুতি গাড়িটি৷ বাসটি পাশের একটি বাতি স্তম্ভে ধাক্কা মারে৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মারুতি গাড়ির চালক৷ জখম হন চার ছাত্রী৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আপাতত ওই ছাত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ দুর্ঘটনা পর থেকে পলাতক বাসচালক৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কেরলের পাশে বাংলা, ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Advertisement

দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ডরফিন রোডে যান চলাচল ব্যাহত হয়৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তায় আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে থাকার জেরে থমকে যায় যান চলাচল৷ তৈরি হয় যানজট৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ময়দান থানার পুলিশ৷ ঘাতক বাস ও দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, বাসটির গতি অত্যন্ত বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িটিকে ধাক্কা মারে৷ একপশলা বৃষ্টির জেরে রাস্তা ভেজা থাকার কারণে বাসটি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেননি চালক৷ আর তার জেরেই এদিনের এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে খবর৷

[ট্রেনে কাটা পড়লেন একই পরিবারের দুই মহিলা, চাঞ্চল্য বেলঘরিয়ায়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন