বিধাননগরে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) মামলায় বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে হুমকি ফোন! সেই ঘটনায় এবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী। অভিযোগ, নিজেকে দেবরাজের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোনে হুমকি দেন।
আরও পড়ুন:
আইনজীবী পুলিশকে জানান, “যে ব্যক্তি ফোন করেছিলেন, ট্রু কলারে তাঁর নাম উঠেছিল এবি কমিটি মেম্বার।” তার অর্থ কী, তা নিয়ে পুলিশের কাছে সন্দেহপ্রকাশ করেন ওই আইনজীবী।
আইনজীবীর দাবি, ফোন করে ওই ব্যক্তি দেবরাজের মামলার বিষয়ে কথা বলতে চান। তাঁর আরও দাবি, ওই ব্যক্তই জানান ‘দাদা’র নির্দেশেই কথা বলতে চান তিনি। অভিযোগ, পুরো কথোপকথনেই হুমকির সুরেই কথা বলেন ওই ব্যক্তি। তাঁর কথার উদ্দেশ্যই ছিল দেবরাজের মামলায় যেন বেশি দূর এগোনো না হয়। এই হুমকি ফোনের পরেই পুলিশের দ্বারস্থ হন ওই আইনজীবী। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়। আইনজীবী পুলিশকে জানান, “যে ব্যক্তি ফোন করেছিলেন, ট্রু কলারে তাঁর নাম উঠেছিল এবি কমিটি মেম্বার।” তার অর্থ কী, তা নিয়ে পুলিশের কাছে সন্দেহপ্রকাশ করেন ওই আইনজীবী। পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়েই তদন্ত হচ্ছে। এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, বাগুইআটি থানায় বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে দু’টি এফআইআর হয়েছিল, তার ভিত্তিতে হওয়া মামলার মধ্যে একটি চার্জশিট জমা পড়েছে। আরেকটি মামলার তদন্ত চলছে। উল্লেখ্য, যে সরকারি আইনজীবীর হাতে দেবরাজের মামলা রয়েছে, তিনি রাজ্যেরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা লড়ছেন। বীরভূমের টুলু মণ্ডলের মামলার সরকারি আইনজীবী বিভাস। তৃণমূল সরকারের আমলে বিডিও প্রশান্ত বর্মনের মামলাতেও তাঁর উপর চাপ এসেছিল বলে দাবি বিভাসের।
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি