ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: স্যর ডেরেক ও’ ব্রায়েন। ছাত্রী আপাতত ৩ মহিলা কাউন্সিলর। ক্লাস চলছে তৃণমূল ভবনে। চোস্ত ইংরাজি ক্লাসের পাশাপাশি ঝাঁজালো আক্রমণ। বিজেপির কুৎসা-অপপ্রচারের জবাব বাংলার পাশাপাশি ইংরেজিতে কীভাবে দিতে হবে, সেই প্রক্রিয়া খাতায়-কলমে শিখিয়ে দিচ্ছেন দলের রাজ্যসভার নেতা তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন।
তৃণমূল নতুন করে মুখপাত্রদের তালিকা সাজিয়েছে। তাতেই যোগ হয়েছে ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য, ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখেপাধ্যায় আর ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসুন্ধরা গোস্বামীর নাম। প্রত্যেককেই গত সপ্তাহখানেক ধরে প্রশিক্ষণ দিচ্ছেন ডেরেক। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত তিন কাউন্সিলরই। বসুন্ধরা ইতিমধ্যেই একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। বেশ সপ্রতিভ তিনি।
[আরও পড়ুন: মমতার মৃত্যু কামনা! বিতর্কিত মন্তব্য নিয়ে কী সাফাই দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?]
নেতৃত্বের সঙ্গে একবার সাংবাদিক সম্মেলনে এসেছেন সুদর্শনা। সুস্মিতা এখনও সাংবাদিকদের মুখোমুখি হননি। এর আগে দলের আরও দুই মুখপাত্র সুদীপ রাহা, ঋজু দত্তদেরও বেশ কিছু প্রশিক্ষণ দিয়েছেন ডেরেক। ক্যুইজ মাস্টার ডেরেকের পরিচিতি বেশ পুরনো। তাঁর বাবা নিল ও’ ব্রায়েন ছিলেন এক্ষেত্রে পুরোধা। এখনও নানা জায়গায় নানা ইভেন্টে ডেরেক সভা পরিচালনার ভার নেন। সে সংসদের ফ্লোর হোক বা দলের কোনও ইভেন্ট। তবে আপাতত চলছে দলের নতুন মুখপাত্রদের যুদ্ধ-প্রস্তুতির পালা।
[আরও পড়ুন: ‘দাদা তুমি মুসলিম?’, নুসরতের সঙ্গে জমিয়ে ইফতার করতেই যশের দিকে ধেয়ে এল কটাক্ষ!]
সর্বশেষ খবর
-
‘আমার কাজ ট্রফি জেতা, লোকের মন রাখা নয়’, দ্বিতীয় টেস্টের আগে সাফ বলছেন গম্ভীর
-
স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা!
-
‘আমাদের ধোঁকা দিয়েছে’, ফের পড়ুয়া বিক্ষোভ ঝাড়খণ্ডে, পুড়ল রাহুল-হেমন্তর কুশপুতুল
-
অগ্নি ‘শিখা’র পর ঝাঁকে ঝাঁকে হোটেল সিল! নিউ মার্কেটের আরও ২৫ হোটেল-রেস্তোরাঁকে শোকজ দমকলের
-
পাহাড় সমস্যা সমাধানে ‘শাহী নকশা’, গঠিত নয়া কমিটি, মাথায় বিএসএফের প্রাক্তন ডিজি