নব্যেন্দু হাজরা: বড়দিন (Christmas 2023) মেট্রোর সময়সূচিতে বদল। অন্যান্যদিনের তুলনায় দেরিতে শুরু হবে পরিষেবা। এদিকে ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো হচ্ছে পাতাল পথে। রবীন্দ্র সদন, ময়দান, পার্ক স্ট্রিট, এসপ্লানেড ও দমদম স্টেশনে থাকছে বিশেষ নিরাপত্তা। সাদা পোশাকে থাকবেন মহিলা আরপিএফও। পার্ক স্ট্রিট স্টেশনে এক জন আধিকারিকের নেতৃত্বে চার জনের বিশেষ দল ও অতিরিক্ত মহিলা আরপিএফ কর্মীরা থাকবেন।
মেট্রো সূত্রে খবর, বড়দিনে সকাল ৮টা ৫৫ মিনিটে মেট্রো পরিষেবা শুরু হবে দমদম ও দক্ষিণেশ্বর থেকে। সারা দিনে আট মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। সকাল ৯টায় পরিষেবা শুরু হবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে। উত্তরে রাতের অন্তিম ট্রেন দক্ষিণেশ্বর থেকে ১০টা ৫৮ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে রাতের অন্তিম ট্রেন ছাড়বে ১১টায়।
[আরও পড়ুন: তিনবছর পর রাজ্যের উদ্যোগে পূর্বপল্লির মাঠেই শুরু হচ্ছে পৌষমেলা, মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন]
২৫ ডিসেম্বর ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২০ মিনিটের ব্যবধানে সারা দিনে ৯০টি ট্রেন চলবে। পরিষেবা মিলবে সকাল ৬টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত। অন্তিম ট্রেন পাঁচ নম্বর সেক্টর থেকে ছাড়বে ৯টা ৪০ মিনিটে। বাড়তি টিকিট কাউন্টার খোলা ছাড়াও অতিরিক্ত স্মার্ট কার্ড রাখা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতির জন্য কন্ট্রোল রুমে অতিরিক্ত কর্মীও রাখা হচ্ছে।
[আরও পড়ুন: ডিসেম্বরের শেষেও ডেঙ্গুর দাপট, কলকাতার হাসপাতালে মৃত্যু মালদহের নার্সিং ছাত্রীর]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে