দিপালী সেন: বদলে গেল মাধ্যমিক (Madhyamik Examination 2024) ও উচ্চমাধ্যমিকের সময়। বেলা ১২ টার পরিবর্তে সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ১ টায়। ভোকেশনালের ক্ষেত্রে সময়সীমা ২ ঘণ্টা।
প্রতিবছর মার্চের মাঝামাঝি সময়ে শুরু হয় উচ্চমাধ্যমিক। তবে এবছর ভোটের কারণে এগিয়ে আনা হয়েছে উচ্চমাধ্যমিক। ফেব্রুয়ারির ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। আগে সংসদের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা শুরু হবে বেলা ১২ টায়। শেষ হওয়ার কথা ছিল ৩ টে বেজে ১৫ মিনিটে। বদলাচ্ছে সেই সময়। দিন একই থাকলেও পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে। শেষ হবে ১ টায়। অর্থাৎ পরীক্ষা হবে ৩ ঘণ্টা। ভোকেশনাল বিষয়, সংগীত, হেলথের ক্ষেত্রে পরীক্ষা শেষ হবে ২ টোয়।
[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]
মাধ্যমিকের সূচিতেও বদল। চলতি বছরে মাধ্যমিক শুরু হচ্ছে ১২ টার পরিবর্তে ৯টা বেজে ৪৫ মিনিটে। শেষ হবে বেলা ১ টায়। এদিকে মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানিয়েছে, হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষাও শুরু হবে ৯ টা ৪৫মিনিটে এবং শেষ হবে দুপুর ১টায়।
[আরও পড়ুন: দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী