সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে আক্রান্ত শাসকদলের মহিলা কাউন্সিলর। ওয়ার্ড অফিসে ঢুকে তাঁকে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। ঘটনায় দক্ষিণ কলকাতায় কংগ্রেসের এক নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে কাউন্সিলরকে নিগ্রহের মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে বলে পালটা দাবি করেছে কংগ্রেস।
[যাত্রী সেজে হরিণের ছাল পাচারের চেষ্টা, বাবুঘাটে গ্রেপ্তার ২]
কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের শামিমা রেহান খান। খিদিরপুর অঞ্চলের একটি অংশ এই ৭৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্থানীয় কাউন্সিলরের দাবি, রাতে ওয়ার্ডে অফিসে বসে কাজ করছিলেন তিনি। আচমকাই হুড়মুড়িয়ে অফিসে ঢুকে পড়ে স্থানীয় কংগ্রেস কর্মীরা। কিছু বুঝে ওঠার আগেই কাউন্সিলরকে তারা মারধর করতে শুরু করে বলে অভিযোগ। এমনকী, শাসকদলের মহিলা কাউন্সিলরকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকিও দেওয়া হয়। ঘটনার রীতমতো আতঙ্কিত ৭৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামিমা রেহান খান। ঘটনার দিন রাতেই ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কাউন্সিলরকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে কংগ্রেসের এক নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই কংগ্রেস নেতা আবার দলের সংখ্যালঘু সেলের দক্ষিণ কলকাতার দায়িত্বপ্রাপ্ত নেতা বলে শোনা যাচ্ছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এদিকে ওয়ার্ড অফিসে ঢুকে শাসকদলের মহিলা কাউন্সিলরকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। দলের আইনজীবীর দাবি, গত কয়েক দিন বৃষ্টিতে এলাকায় জল জমে গিয়েছে। তাই কাউন্সিলরের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলেন কংগ্রেসের নেতা-কর্মীরা।
[ ম্যানহোল থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ]
সর্বশেষ খবর
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ
-
রক্তের জোগান, খরচ ও ব্যবহারের স্বচ্ছতা, একটি সামাজিক দায়
-
পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে মার প্রৌঢ়ার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল