ভোট মিটতেই অস্ত্র আইনে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর (TMC Councillor Arrested) আমিরুল শেখ ইসলাম। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। জানা যায়, গত সেপ্টেম্বর মাসে কলকাতা বিমানবন্দরে আমিরুলের ব্যাগ স্ক্যানের সময় ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয় বলে অভিযোগ। সেই সময় তিনি জানান, উদ্ধার হওয়া বন্দুকের বৈধ কাগজপত্র আছে। কিন্তু তা দেখাতে পারেননি অভিযুক্ত ওই কাউন্সিলর। এরপরেই আজ, বুধবার আমিরুল শেখ ইসলামকে অস্ত্র আইনে গ্রেপ্তার করল পুলিশ।
আরও পড়ুন:
জানা যায়, গত সেপ্টেম্বর মাসে কলকাতা বিমানবন্দরে আমিরুলের ব্যাগ স্ক্যানের সময় ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর ২১ সেপ্টেম্বর মাসে কলকাতা বিমানবন্দরে আমিরুলকে ম্যাগাজিন এবং গুলি-সহ আমিরুলকে আটক করা হয়। তবে ম্যাগাজিন ছিল খালি। এরপর নিয়ম মেনেই তৃণমূল কাউন্সিলরকে আটক করা হয়। করা হয় জিজ্ঞাসাবাদ। সেই সময় ধৃত ওই ব্যক্তি জানান, সমস্ত বৈধ কাগজপত্র আছে। আর তা পেশ করতে সময় দেওয়া হোক। সেই মতো বেশ কিছুদিন সময়ও দেওয়া হয়। তবে ঘটনায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। বিমানবন্দর থানায় এই মামলা রুজু করা হয়।
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরেও কোনও নথি দেখাতে পারেননি। নতুন করে থানায় ফের অভিযোগ দায়ের হয়। শুরু হয় মামলা। এরপরেই আমিরুল শেখ ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, ধৃত তৃণমূল কাউন্সিলর প্রভাব খাটিয়ে দিনের পর দিন গ্রেপ্তারি এড়িয়েছেন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বদল ঘটতেই পুলিশের হাতে গ্রেপ্তার আমিরুল।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’