সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ রাজ্যের শাসকদলের দাপুটে এবং ভরসাযোগ্য নেতা অনুব্রত মণ্ডল৷ কার্বংকাল হয়েছে তাঁর৷ রক্তে শর্করার পরিমাণও বেড়েছে বেশ খানিকটা৷ তাই বীরভূমের চিকিৎসকের পরামর্শে বর্তমানে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভরতি রয়েছেন তিনি৷ এসএসকেএম সূত্রে খবর, বীরভূমের তৃণমূল সভাপতি হাসপাতালে ভরতি রয়েছে ঠিকই, তবে তিনি বিপন্মুক্ত৷
[ আরও পড়ুন: ‘শাসকের অত্যাচারের শিকার হচ্ছে কর্মীরা’, আবেগে কেঁদে ফেললেন দিলীপ ঘোষ]
হাসপাতাল সূত্রে আরও খবর, একটি মেডিক্যাল টিম গঠন করে বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার চিকিৎসা চলছে৷ ওই টিমের নেতৃত্বে রয়েছেন চিকিৎসক দীপ্তেন্দ্রকুমার সরকার৷ মেডিক্যাল টিমের চিকিৎসকরাই এসএসকেএমের ১০৫ নম্বর কেবিনে ভরতি থাকা নেতার চিকিৎসা করছেন৷ তাঁরা জানিয়েছেন, হাইপারটেনশনে ভুগছেন তিনি৷ রক্তে শর্করার পরিমাণও বেড়েছে বেশ খানিকটা৷ আবার কার্বংকাল হয়েছে অনুব্রত মণ্ডলের৷ উচ্চ রক্তচাপ এবং সুগারের জন্য কার্বংকালের নিরাময়েও বাধা তৈরি হচ্ছে৷ সব মিলিয়ে গুরুতর অসুস্থ তিনি৷ দলের সর্বস্তরের নেতা-কর্মীরা তৃণমূল নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন৷ হাসপাতালে ভিড় জমাচ্ছেন অনেকেই৷
লোকসভা নির্বাচনের সময় থেকে পারিবারিক সমস্যা ছিল দাপুটে নেতার৷ মা মারা গিয়েছেন ওই সময়েই৷ তার উপর ক্যানসারে আক্রান্ত স্ত্রী৷ এদিকে আবার বীরভূম, নদিয়ার পাশাপাশি বর্ধমানের একাংশের সংগঠন দেখভালের দায়িত্ব পেয়েছিলেন অনুব্রত৷ প্রায় মাস দুয়েক ধরে ভোট উপলক্ষ্যে সেসব কাজেই তুমুল ব্যস্ত ছিলেন তিনি৷ এরপর আবার নির্বাচনের ফলাফল খারাপ হওয়ায় মনও ভাল ছিল না দায়িত্ববান দাপুটে নেতার৷ নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন তিনি৷
একদিকে মানসিক অবসাদ, অন্যদিকে বিশ্রামের অভাব – দু’য়ে মিলে প্রায় শয্যাশায়ী দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ তবে অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতা নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন চিকিৎসকরা৷ তাঁরা জানান, আপাতত বেশ কয়েকদিন ওই হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হলেও বিপন্মুক্ত তৃণমূল নেতা৷ কবে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে নেতাকে, সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দিতে পারেননি চিকিৎসকরা৷
[ আরও পড়ুন: হজে যাবেন প্রধান শিক্ষক, তপসিয়ার স্কুলে ছুটি দিয়ে দেদার ভুরিভোজ]
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়