Shankar Adhya

আদালতে বাবার সঙ্গে ফিসফিস, ‘দ্বিতীয়বার সুযোগ দেব না’, শংকরপুত্রকে গ্রেপ্তারির হুমকি বিচারকের

শুনানি চলাকালীন বাবার কানে কানে কথায় বিরক্ত বিচারক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ২১:১২

options
link
আদালতে বাবার সঙ্গে ফিসফিস, ‘দ্বিতীয়বার সুযোগ দেব না’, শংকরপুত্রকে গ্রেপ্তারির হুমকি বিচারকের

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ভরা এজলাস। কাঠগড়ায় দাঁড়িয়ে রেশন দুর্নীতির ইডির হাতে ধৃত শংকর আঢ্য। ব্যাঙ্কশাল আদালতে উপস্থিত তৃণমূল নেতার পরিবারের লোকজন। বাবার সঙ্গে কথা বলতে এগিয়ে যান তাঁর ছেলে গোপাল। শুনানি চলাকালীন বাবার কানে কানে কথায় বিরক্ত বিচারক শুভেন্দু সাহা। বাবার মতো তাঁকেও গ্রেপ্তারির হুমকি দেন বিচারক।

Advertisement

গোপালকে উদ্দেশ্য করে বিচারক বলেন, “দ্বিতীয়বার এই রকম সুযোগ দেওয়া হবে না। গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনা হবে।” তবে বাবা ও ছেলের মধ্যে কী কথা হচ্ছিল, তা স্পষ্ট নয়। সূত্রের খবর, বিচারকের হুঁশিয়ারির পর কাউকেই আর কথা বলতে দেখা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইডির উপর হামলা ‘বোকামি’, সন্দেশখালির ঘটনায় বিরক্ত শতাব্দী]

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরে সামনে আসে শংকর আঢ্যর নাম। ইডি তার পরই বনগাঁর তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালায়। প্রায় ১৬ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার শংকর। শুক্রবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

এদিন আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, কমপক্ষে ১০ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে। তার মধ্যে ২ হাজার কোটি টাকা দুবাই এবং বাংলাদেশে পাচার করা হয়েছে। শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে বলেই দাবি তদন্তকারীদের।

[আরও পড়ুন: ১০ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি, ২ হাজার কোটি টাকা দুবাই পাচার, বিস্ফোরক ইডি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.