TMC MLA Madan Mitra's endeavour to save the young boy went invain

মদন মিত্রের তৎপরতায় হল না শেষরক্ষা, মেডিক্যালে মৃত্যু SSKM ফেরত যুবকের

গত শুক্রবার রাতে ওই যুবককে নিজে SSKM হাসপাতালে ভরতি করাতে যান মদন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৩, ১৫:৩৯

options
link
মদন মিত্রের তৎপরতায় হল না শেষরক্ষা, মেডিক্যালে মৃত্যু SSKM ফেরত যুবকের

ক্ষীরোদ ভট্টাচার্য: মদন মিত্রের তৎপরতা সত্ত্বেও হল না শেষরক্ষা। মেডিক্যালে মৃত্যু এসএসকেএম হাসপাতাল ফেরত যুবক শুভদীপ পালের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। 

Advertisement

বাইক দুর্ঘটনায় জখম হন শুভদীপ পাল নামে ওই যুবক। তিনি নিজেও একজন স্বাস্থ্যকর্মী ছিলেন। গত শুক্রবার রাতে যুবককে নিয়ে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভরতি করাতে যান স্বয়ং মদন মিত্র। অভিযোগ, সেখানে রোগীর চিকিৎসা হয়নি। বেড খালি নেই বলে তাঁকে জানানো হয়। বিধায়ক নিজে মেডিক্যাল অফিসারের সঙ্গে কথা বলতে চান। কিন্তু সুরাহা হয়নি তাতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জামাইদের জন্য সুখবর, জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের]

এরপর তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে ফোন করে বিষয়টি জানান। সমাধান মেলেনি তাতেও। ক্ষোভে ফেটে পড়েন মদন মিত্র। সিপিএম আমলে ১ মিনিটেই হাসপাতালে রোগী ভরতি করানো যেত, এমন মন্তব্য করে এই মুহূর্তে হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ করেন। দিনভর এসব চলার পর শনিবার সন্ধেয় বিষয়টি নিয়ে দলের তরফে মদন মিত্রর সঙ্গে কথা বলে শৃঙ্খলাবজায় রাখার বার্তা দেওয়া হয়।

Advertisement

এসএসকেএম হাসপাতালে প্রত্যাখ্যাত হয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হন শুভদীপ পাল। রবিবার ওই হাসপাতালে তাঁকে দেখতে যান মদন মিত্র। রোগীকে দেখতে গিয়ে মেডিক্যাল কর্তৃপক্ষকে প্রশংসায় ভরিয়ে দেন। বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রীর ভূমিকার কথাও। তবে মঙ্গলবার সকালে সব শেষ। হাসপাতাল সূত্রে খবর, তিনবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শুভদীপের। দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ মদন মিত্র।

[আরও পড়ুন: রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, তীব্র গরম থেকে বিকেলেই মিলতে পারে রেহাই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.