সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তীতে কলকাতায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় সিবিআই দপ্তরে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কম্পপ্লেক্সে পৌঁছন তিনি। সোজা ঢুকে যান ভিতরে। সিবিআই দপ্তরের বাইরে রয়েছে মৃত বিজেপি নেতার দাদা।
গত বছরের মে মাসে নির্বাচনী ফলাফলের পর রাজ্যজুড়ে হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি (BJP)। এ নিয়ে আদালতে মামলা হয়। সেই মামলা সুপ্রিম কোর্টেও গড়ায়। কোথায় কোন রাজনৈতিক কর্মী খুন হয়েছেন, সেসবের নেপথ্যে কী ছিল, সব কিছুর তদন্তে শুরু করে সিবিআই। সবার প্রথমে উঠে আসে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিত্ সরকারের খুনের ঘটনা। পরিবারের তরফে অভিযোগ উঠেছিল, তাঁকে পিটিয়ে খুন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাড়ির কাছেই ওই বিজেপি নেতাকে খুন করা হয়েছিল। তৃণমূল নেতা পরেশ পাল (Paresh Paul) এবং এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিজিতের পরিবার। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইয়ের (CBI) হাতে।
[আরও পড়ুন: সরকারি চাকরির নামে জামাই-সহ ১২ জনের সঙ্গে আর্থিক জালিয়াতি! গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান]
তবে এই ঘটনায় পরেশ পাল এবং ওই কাউন্সিলরকে এতদিন জিজ্ঞাসাবাদ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা নিয়ে ক্ষোভ ছিল অভিজিতের পরিবারের। প্রতিবাদ জানিয়ে মৃতের দাদা বিশ্বজিত্ সরকার সিজিও কমপ্লেক্সের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে শুরু করেছিলেন। তাঁর প্রশ্ন ছিল, অভিজিত্ সরকারের মৃত্যুকালীন বয়ান রয়েছে সিবিআইয়ের হাতে। সেখানে পরেশ পালের নাম থাকলেও কেন এখনও তাঁকে তলব করা হয়নি?
এরপরই এই তদন্তের কিনারায় ফের গতি আনে সিবিআই। বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করে সিবিআই। সেই নির্দেশ মেনেই বুধবার সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন পরেশ পাল। কতক্ষণ জেরা করা হয় তাঁকে, বেরিয়ে কী বলবেন, সেদিকে নজর সকলের।
[আরও পড়ুন: কোভিডের মতো গরমের ছুটিতেও মিড ডে মিলের সামগ্রী পাবে পড়ুয়ারা, সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের]
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের