TMC

ফের ধৃত তৃণমূল কাউন্সিলর, এবার সুজিত বসু ঘনিষ্ঠকে গ্রেপ্তার পুলিশের

তাঁর বিরুদ্ধে ২০২১ সালে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও এলাকার হকারদের থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ২৩:৪৪

options
link
ফের ধৃত তৃণমূল কাউন্সিলর, এবার সুজিত বসু ঘনিষ্ঠকে গ্রেপ্তার পুলিশের
গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর।

গ্রেপ্তার আরও এক তৃণমূল কাউন্সিলর। এবার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল লেকটাউন থানার পুলিশ। ধৃত কাউন্সিলর হলেন দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ বর্মা। তাঁর বিরুদ্ধে ২০২১ সালে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও এলাকার হকারদের থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। এই দুই অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীয় ঘনিষ্ঠ আরও এক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত কাউন্সিলরের নাম সম্রাট বড়ুয়া। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। পালাবদলের পর এই নিয়ে দেবরাজ ঘনিষ্ঠ ৩ জন কাউন্সিলর গ্রেপ্তার হলেন। 

Advertisement

জানা গিয়েছে, ২০২১ সালে স্থানীয় একটি হোমিওপ্যাথি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় জড়ায় পার্থ বর্মার নাম। দোকানের মালিক পি সি প্রসাদ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন। যদিও সেই সময় ওই কাউন্সিলর প্রভাবশালী হওয়ায় এই অভিযোগ ধামাচাপা পড়ে যায়। কয়েকদিন আগে এলাকায় হকারদের থেকে তোলাবাজির ঘটনাতেও নাম জড়ায় কাউন্সিলরের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই দুই মামলায় কাউন্সিলর পার্থ বর্মাকে গ্রেপ্তার করল পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যে রাজনৈতিক পালাবদলের বিভিন্ন অভিযোগে তৃণমূলের একের পর এক নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন অনেক তৃণমূল কাউন্সিলরও। ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, মারধর, ভাঙচুর-সহ একাধিক মামলায় এই কাউন্সিলর ও তৃণমূল নেতারা অভিযুক্ত। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধেও ব্যবস্থা নিল পুলিশ। সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তাঁর ঘনিষ্ঠ কাউন্সিলরকে পাকড়াও করল পুলিশ। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.