TMC

এক ধাক্কায় দ্বিগুণ তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যসংখ্যা, বহরে বাড়ছে ওয়েবকুপাও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রাজ্যের শিক্ষকদের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৫, ১৩:৩৭

options
link
এক ধাক্কায় দ্বিগুণ তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যসংখ্যা, বহরে বাড়ছে ওয়েবকুপাও
ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার: একলপ্তে অনেকটাই বাড়ল তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্য সংখ্যা। গত বছরের তুলনায় ৬০ থেকে ১২০ শতাংশ। প্রাথমিক ও মাধ্যমিক উভয়স্তরের সংগঠনের পাশাপাশি অধ্যাপক সংগঠনেও এই বৃদ্ধি।

Advertisement

অধ্যাপক সংগঠন ওয়েবকুপার যেখানে গত বছরও সদস্য ছিলেন চার হাজার ৮৩৪, সেখানে এ বছর তা সাড়ে সাত হাজারের বেশি। অর্থাৎ ৬০ শতাংশের বেশি। মাধ্যমিক শিক্ষক সংগঠনে দুই বছর আগে ছিল ২৬ হাজারের কিছু বেশি আর এখন ৫০ হাজার। একই সময়ের হিসাবে প্রাথমিক শিক্ষক সংগঠনে ৩৬ হাজারের কিছু বেশি। গত বছরই তা দ্বিগুণ পেরিয়ে যায় বলে দাবি। অর্থাৎ এ ক্ষেত্রে ১২০ শতাংশের বেশি বৃদ্ধি। যা চোখে পড়ার মতোই। এই তথ্যে স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল শিক্ষক সংগঠনের নেতারা। রাজনৈতিক মহলের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও নেতৃত্বে ভরসা ছাড়াও আরও বহু কারণে শাসকদলের উপর আস্থা বাড়ছে। অন্য রাজনৈতিক দলের সংগঠন থেকে শিক্ষকরাও তৃণমূলের পা বাড়িয়েছেন গত ক’বছরে। নেতারা কৃতিত্ব দিচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও।

Advertisement

শিক্ষামন্ত্রী ব্রাত্য আবার তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যানও বটে। তাঁর নেতৃত্বে ওয়েবকুপার নবনির্বাচিত রাজ্য কমিটির অধীনে ৩৫টি জেলা কমিটি ও ২২টি বিশ্ববিদ্যালয় কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। ওয়েবকুপার অন্যতম রাজ্য সভাপতি অধ্যাপক সেলিম বক্স মণ্ডল বলেন, “নবনির্বাচিত কমিটি তৈরি হওয়ার পর পাহাড় থেকে সাগর, সর্বত্র ওয়েবকুপার সদস্যাসংখ্যা বেড়েছে। এপ্রিল মাসে সংগঠনের ওয়েবসাইট উদ্বোধনের পর সদস্য সংখ্যা হু হু করে বাড়ছে। রাজ্যের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওয়েবকুপায় যুক্ত হচ্ছেন। দুই-একটি জেলা বাদ দিয়ে সব জেলায় সদস্য বাড়ছে। এখনও সদস্য নবীকরণের কাজ চলছে। কাজ শেষ হলে ওয়েবকুপার সদস্য আরও বাড়বে বলে তাঁর দাবি।

Advertisement

একই সঙ্গে তৃণমূলের মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষক সংগঠনের সদস্যও বেড়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা বিজন সরকার জানিয়েছেন, “শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাধারণ শিক্ষকদের সঙ্গে দেখা করেন, তাঁদের সমস্যা যতদূর পর্যন্ত সমাধান করার চেষ্টা করেন। যে কারণে সাধারণ শিক্ষকরা আমাদের সংগঠনে এসে যোগ দিচ্ছেন। বীরভূম, পূর্ব বর্ধমান, মালদহ, জলপাইগুড়ি-সহ অনেক জেলার সদস্য বেড়ছে। বীরভূমে কর্মরত শিক্ষকদের মধ্যে ৮০ শতাংশ শিক্ষক আমাদের সংগঠনের সদস্য।” বর্তমানে প্রায় ৫০ হাজার সদস্য রয়েছে বলে দাবি করেছে রাজ্য তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। দু’বছর আগে এই সংখ্যা ছিল ২৬ হাজারের থেকে কিছুটা বেশি।

এদিকে রাজ্য পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৮০ হাজার বলে দাবি করা হয়েছে। এ নিয়ে সংগঠনের নেতা পলাশ সাঁধুখা জানান, এই ৮০ হাজার সদস্য এক বছর আগেই হয়ে গিয়েছে। তার আগে অর্থাৎ ২০২৩ সালে সদস্যা সংখ্যা ছিল ৩৬ হাজারের একটু বেশি। খুব শীঘ্রই নতুন করে সদস্য সংগ্রহ করা হবে। তখন সংখ্যাটা আরও বাড়বে। কারণ, অন্য দলের শিক্ষক সংগঠনের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, সদস্য হওয়ার আগ্রহ দেখাচ্ছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.