অভিরূপ দাস: পুজোর মুখে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। মশাবাহিত রোগ রোধই এখন বড়সড় চ্যালেঞ্জ কলকাতা পুরসভার। মশার লার্ভা নিধনে যাদবপুরের পরিত্যক্ত কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে উড়ল ড্রোন। মেয়র পারিষদ অতীন ঘোষ, পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাসের উপস্থিতিতেই চলল অপারেশন।
সাধারণত ডেঙ্গুর হটস্পট হিসাবে পরিচিত যাদবপুর। এবারও দক্ষিণ কলকাতার এই এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির পরিত্যক্ত জমি পরিদর্শন করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ওই পরিত্যক্ত কারখানার ১২ বিঘা জমি মশার আঁতুরঘরে পরিণত হয়েছে, সেই অভিযোগ জানান স্থানীয়রা। তা নিয়ে উষ্মাপ্রকাশ করেন অতীনবাবু। এলাকা পরিদর্শনের পরই ব্যবস্থা। মশার লার্ভা নিধনে ড্রোন ওড়াল কলকাতা পুরসভা।
[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? যাদবপুরে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য]
২০১৮ সালে প্রথম কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির বিরুদ্ধে মামলা হয়। তবে জমিটি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের আওতাধীন হওয়ায় মামলা খারিজ হয়ে যায়। চিঠি দেওয়া হয় শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদবকেও। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হবে বলেই দাবি অতীন ঘোষের। এছাড়া ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে এবার প্রতি পাড়ায় পাড়ায় দুদিন করে মিছিল করার ভাবনা কলকাতা পুরসভার।
[আরও পড়ুন: ফের সরকারি হাসপাতালে দালালচক্রের পর্দাফাঁস, SSKM চত্বর থেকে গ্রেপ্তার ৪]
সর্বশেষ খবর
-
নার্সের সামনে স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে সদ্যোজাতের আঙুল কাটল ওয়ার্ড বয়! চাঞ্চল্য মালদহে
-
‘আমার বায়ুমণ্ডল…’, জন্মদিনে শ্রীময়ীকে আদুরে শুভেচ্ছা জানিয়েও কেন সতর্ক করলেন কাঞ্চন?
-
বিশ্বকাপে ব্যর্থতাতেও নেতৃত্বে হরমনই, অলিম্পিকের ছক কষে ঘোষিত এশিয়াডে ভারতের মহিলা দল!
-
রক্ষাকবচ মামলায় হাই কোর্টে ধাক্কা অভিষেকের ‘বেপাত্তা’ আপ্তসহায়কের, খারিজ জরুরি শুনানির আর্জি
-
বুধবার থেকেই রাজ্যে চালু জি রাম জি, কারা সুবিধা পাবেন? মোট খরচ কত?