সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল লাইনে জল জমে থাকার দরুণ আজও বাতিল করা হল বেশ কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন৷ ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা৷
ভারী বৃষ্টির জেরে ব্যাহত হয়েছিল হাওড়া শাখার ট্রেন পরিষেবা৷ বেশ কয়েকটি ট্রেন চলছিল সাঁতরাগাছি পর্যন্ত৷ জানা যাচ্ছে, এখনও জমা জল সরানো সম্ভব হয়নি৷ টিকিয়াপাড়া কারশেড এখনও প্রায় জলে ভাসছে বলা যায়৷ বৃষ্টির পাশপাশি জোয়ার যোগে পরিস্থিতি আরও বেহাল হয়েছে৷ যদিও নিত্যযাত্রীদের অভিযোগ, হাওড়া পুরসভার সঙ্গে রেলের কাজিয়ার জেরেই এখনও জল নামছে না৷ জল সরাতে চারটি পাম্প বসানো হয়েছিল রেলের পক্ষ থেকে৷ যদিও এর ফলে স্থানীয় এলাকা নতুন করে প্লাবিত হচ্ছিল বলেও পাল্টা অভিযোগ উঠেছে৷ এদিকে পুরসভা ও রেলের জল নিকাশী পথ একটাই৷ ফলে পুরসভা ও রেল হাত ধরাধরি কাজ করলেই সমস্যার সমাধান হওয়া সম্ভব৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগ তুলে রেখে এখন যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করা চেষ্টা করা হচ্ছে৷
দক্ষিণ-পূর্ব রেলের প্রায় ৩৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে আজ৷মেচেদা-হাওড়া, হাওড়া-আমতা, উলুবেড়িয়া, বাগনান-সহ বাতিল হয়েছে প্রায় খান দশেক পাঁশকুড়া-হাওড়া লোকালও৷ একই হাল এক্সপ্রেস ট্রেনগুলির চলাচলের ক্ষেত্রেও৷ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসি বাংলা এক্সপ্রেস-সহ বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন৷
সর্বশেষ খবর
-
বাঘ থেকে বিড়াল ‘কেষ্ট’, ‘যেমন করেছে, তেমন ফল পাবে’, কটাক্ষ দিলীপের
-
‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, হস্তক্ষেপে নারাজ আদালত
-
ঈশান-বুমরাহদের দাপটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত, এশিয়াড ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
-
‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, ‘বীর’ পাইলটের ভূয়সী প্রশংসায় মোদি, কথা পরিবারের সঙ্গে
-
‘রাম নয়, রজনীকান্ত’, রণবীরের ‘রামায়ণ’-এর অ্যাকশন দৃশ্যে ফুঁসছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না