অর্ণব আইচ: খাস কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। নিউ মার্কেটের দুই ব্যবসায়ীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ। অভিযোগ, এসএসকেএম হাসপাতালের কাছে তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। আক্রান্তরা ভর্তি এসএসকেএম হাসপাতালে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আক্রান্ত দুই ব্যবসায়ী হলেন মানু কুমার সিং এবং রামানুজ সিং। তাঁরা সম্পর্কে দুই ভাই। বেহালার বাসিন্দা দুজনে। এসএসকেএম হাসপাতাল চত্বর লাগোয়া হরিশ মুখার্জী রোড ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। অভিযোগ, মহম্মদ সইফ আলি খান, রেহান খান-সহ চার-ছ’জন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। ধারাল অস্ত্র দিয়ে তাঁদের এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন দুই ব্যবসায়ী। শোরগোল শুরু হওয়ার পরে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
পথচলতি মানুষজনের সাহায্যে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই ব্যবসায়ীকে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। এই ঘটনায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়। ব্যবসায়ীদের দাবি, তাঁদের থেকে ৩ লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। তবে দাবিমতো টাকা দিতে পারেননি ব্যবসায়ীরা। সে কারণে তাঁদের উপর হামলা বলেই অভিযোগ আক্রান্তদের। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল মহম্মদ জাভেদ এবং মহম্মদ তাবরেজ। দুজনেই তালতলা থানা এলাকার রামনস্কর লেনের বাসিন্দা। ধৃতদের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের