লেকটাউনের বি ব্লকের লেকের সামনে থেকে সোনার বিস্কুট-সহ ভিন রাজ্যের দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার সকালে তাঁদের সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন লেকটাউন থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁদের আটক করা হয়। জানা গিয়েছে, তাঁদের কাছ থেকে উদ্ধার সোনার বিস্কুটের বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে পুরনো ১ ও ২ টাকার নোটও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই যুবকই ভিন রাজ্যের বাসিন্দা। তাঁরা হলেন, ভগিরথ জানা ও অজিত মহিতা। ভগিরত ওড়িশার বাসিন্দা। অন্যদিকে, অজিতের বাড়ি মহারাষ্ট্রে। শুক্রবার সকালে লেকটাউন বি ব্লকের লেকের সামনে তাঁদের একই রঙের রেনকোট ও মাথায় হেলমেট পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁদের প্রথম দেখেন লেকটাউন থানার টহলদারি ভ্যানে থাকা পুলিশ। এরপরই তাঁদের আটক করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর ওড়িশার বাসিন্দা ভগিরথের কাছ থেকে ৪টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল পুলিশ। এক একটি বিস্কুটের ওজন এক কেজি। বাজেয়াপ্ত হওয়া সোনার মোট বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।
শুক্রবার সকালে একটি সাংবাদিক বৈঠক করে এবিষয়ে জানিয়েছেন বিধাননগরের নগরপাল রাঠোর অমিত কুমার ভারত। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতদের সঙ্গে হাওয়ালা কারবারিদের যোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি
-
তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে চমক এন্ট্রি, বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বেছে দিলেন সৌরভ
-
কাগজেই ‘মৃন্ময়ী’! মাত্র ২২ কেজি ওজনের প্রতিমা গড়ে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
-
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফের উত্তাল কলকাতা, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় অশান্তি