AEPS fraud case

আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে আর্থিক ‘প্রতারণা’, কলকাতা পুলিশের জালে ২

ধৃতরা উত্তর দিনাজপুরের বাসিন্দা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৪:৪৭

options
link
আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে আর্থিক ‘প্রতারণা’, কলকাতা পুলিশের জালে ২
প্রতীকী ছবি।

অর্ণব আইচ: আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ যেন লেগেই রয়েছে। এই অভিযোগ পাওয়ামাত্রই পদক্ষেপ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক প্রতারণা দমন শাখার। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা উত্তর দিনাজপুরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

বাগুইআটির হাতিয়াড়ার বাসিন্দা তুষারকান্তি মুখোপাধ্যায় দিনকয়েক আগে আর্থিক প্রতারণার শিকার হন। তাঁর আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা। প্রতারকদের ফাঁদে পড়ে ২৮ হাজার ৯০০ টাকা হারান তিনি। অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে মামলা সরতেই সক্রিয় পাচারচক্র, আসানসোলে পাকড়াও গরুবোঝাই লরি]

পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতেরা হল মোক্তার আলম এবং রৌশন আলি। বছর তেইশের মোক্তার উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা। ধৃত অপর অভিযুক্ত রৌশন আলি চোপরার বাসিন্দা। ধৃতদের আদালতে তোলা হলে আগামী ৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট নকল করে তারা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় বলেই দাবি তদন্তকারীদের। এই দুজনের সঙ্গে আর কারা প্রতারণা চক্রে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ৭ বছর পর ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল, হায়দরাবাদে ‘উষ্ণ অভ্যর্থনা’ বাবরদের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.