রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে সকলের জন্য সমান আইন প্রণয়নে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে উদ্যোগী। সোমবার বিধানসভায় গুরুত্বপূর্ণ এই বিল পেশ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিলটি নিয়ে এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করতে চাইছে শুভেন্দু অধিকারীর সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বিলের বিভিন্ন ধারা নিয়ে আরও বিশদে আলোচনার প্রয়োজন বলে মনে করা হচ্ছে। আর সেই কারণে সবদিক খুঁটিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি তৈরি হচ্ছে বলে খবর। সূত্রের খবর, সেই কমিটির শীর্ষে থাকতে পারেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাই।
আরও পড়ুন:
সোমবার রাজ্য বিধানসভায় পেশ হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। এর মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলটিও পেশ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছু হঠে সরকারপক্ষ। বিলটি নিয়ে আরও বিশদে আলোচনার জন্য সময় নেওয়া হয়েছে। সূত্রের খবর, এর জন্য যে উচ্চপর্যায়ের কমিটি তৈরি হবে, তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইকে চায় বাংলার বিজেপি সরকার। তাঁর সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে। সোমবার আরও একদফা আলোচনা হতে চলেছে। তারপর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত হবে।
এর আগে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সময়েও প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইকেই দায়িত্ব দেওয়া হয়েছিল খুঁটিনাটি পর্যালোচনার জন্য। পশ্চিমবঙ্গও হাঁটছে সেই পথে। এ রাজ্যের জনবিন্যাস, প্রেক্ষাপট বুঝে উপযোগী বিল তৈরি করার ক্ষেত্রে তাঁর পরামর্শ নেওয়া হতে পারে। আসলে বঙ্গে ইউসিসি বিল আনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। সে কারণেই সরকারের সতর্ক পদক্ষেপ। সমাজের সম্প্রদায়ের মানুষের মতামত গ্রহণ করে তার ভিত্তিতে বিলটি পেশ হবে বলে মনে করা হচ্ছে।
সোমবার রাজ্য বিধানসভায় পেশ হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। এর মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলটিও পেশ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছু হঠে সরকারপক্ষ। বিলটি নিয়ে আরও বিশদে আলোচনার জন্য সময় নেওয়া হয়েছে। সূত্রের খবর, এর জন্য যে উচ্চপর্যায়ের কমিটি তৈরি হবে, তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইকে চায় বাংলার বিজেপি সরকার। তাঁর সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে। সোমবার আরও একদফা আলোচনা হতে চলেছে। তারপর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত হবে। এসব পর্ব মিটিয়ে বিল পেশ হবে বিধানসভায়। কবে তা হবে, এখনও অনিশ্চিত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মক্কায় হুলস্থুল! প্রার্থনার চাদর বিতরণের মাঝে রাখির হিজাবে টান, ভাইরাল ভিডিও
-
নেপালের বন্যায় ভেসে এল ব্যাঙ্ক লকার! ৯২ লক্ষ টাকা লুট করে ‘শ্রীঘরে’ ২৯ জন
-
‘আমার দেওয়া কালীঠাকুর রোজ পুজো করতেন’, প্রয়াত আশিসের বাড়ি গিয়ে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর
-
প্রয়োজন ছিল অনেক টাকার! আয়ুষ্মান কার্ডে ডুয়ার্সের কৃষকের নিখরচায় অস্ত্রোপচার
-
সর্বস্ব খুইয়ে নিঃস্ব, বাড়িভাড়ার টাকায় দিন গুজরান, এবার বিদেশ যাওয়ার পরিকল্পনা সুভাষ চন্দ্রর!