অর্ণব আইচ: সরকারি চাকরির প্রতারণা চক্রের হদিশ পেতে অভিযান চালিয়েছিলেন লালবাজারে গোয়েন্দারা৷ মধ্য কলকাতার ম্যাঙ্গো লেন থেকে উদ্ধার হল জাল নিয়োগপত্রও৷ আর সেই বান্ডিলের ভিতরেই ছিল একটি প্যাকেটও৷ প্যাকেটটির ওজন এক কেজি৷ উপরে লেখা ‘ইউরেনিয়াম’৷ গোয়েন্দারা জানিয়েছেন, প্যাকেটের সামগ্রী যদি সত্যি ইউরেনিয়াম হয়, তাহলে দাম হবে কমপক্ষে তিন কোটি টাকা৷ প্যাকেটটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ গ্রেপ্তার ৫ জন৷
[প্রশিক্ষণ ছাড়াই ওটিতে ডিউটি, হেপাটাইটিস বি সংক্রমণের আশঙ্কা এসএসকেএম-এর পড়ুয়ার]
বন দপ্তরের চাকরি দেওয়ার নামে করে প্রতারণা কারবার চলছে শহরে৷ এমনই খবর পেয়েছিলেন লালবাজারের গোয়েন্দারা৷ তদন্তে নেমে বৃহস্পতিবার মধ্য কলকাতার ম্যাঙ্গো লেনে হানা দেন তদন্তকারীরা৷ গোয়েন্দারা জানিয়েছেন, বীরভূমের নানুরের জাভেদ মিঁয়াদাদ, পশ্চিম মেদিনীপুরের শেখ মোগল, উত্তর ২৪ পরগনার মহম্মদ শাহজাহান বিশ্বাস, মুর্শিদাবাদের কাশেমবাজারের বাসিন্দা ইউনুস বিশ্বাস ও বসন্ত সিংকে গ্রেপ্তার করা হয়েছে৷ এক বান্ডিল জাল নিয়োগপত্রই শুধু নয়, ধৃতদের কাছে মিলেছে ইউরেনিয়াম লেখা একটি প্যাকেটও৷ প্যাকেটটির উপরে লেখা আমেরিকা আর নিচে মহারাষ্ট্র৷ তাই মুম্বইয়ে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার থেকে পাচারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না লালবাজারের গোয়েন্দারা৷ ধৃতদের জেরা করে জানা গিয়েছে, এক এজেন্টের কাছ থেকে প্যাকেটটি সংগ্রহ করেছিল তারা৷ কলকাতায় খদ্দেরের সন্ধান চলছিল৷ একজন আগ্রহও দেখিয়েছিলেন৷ কিন্তু অত্যধিক দামের কারণে শেষপর্যন্ত আর বিক্রি করা যায়নি৷

বছর দুয়েক আগে মহারাষ্ট্রের থানে থেকে ইউরেনিয়াম উদ্ধার করেছিল পুলিশ৷ বেঙ্গালুরুতে এই তেজষ্ক্রিয় পদার্থটির সন্ধান পাওয়া গিয়েছিল৷ লালবাজারে গোয়েন্দাদের অনুমান, এই ঘটনার নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে৷
[এসআই সেজে সোনারপুরের স্কুলে সারপ্রাইজ ভিজিট, পুলিশের জালে ছদ্মবেশী]
সর্বশেষ খবর
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের