কলেজে তুমুল অরাজক পরিস্থিতি দীর্ঘদিন ধরে। প্রায় একদশক ধরে এমন বিশৃঙ্খলার নেপথ্যে খোদ কলেজের ভাইস প্রিন্সিপাল বা উপাধ্যক্ষ। এই অভিযোগের চরম বহিঃপ্রকাশ ঘটে বৃহস্পতিবার রাতে। সুরেন্দ্রনাথ আইন কলেজের (Surendranath Law College) উপাধ্যক্ষকে সারারাত ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। অবশেষে শুক্রবার দুপুর পদত্যাগ করলেন উপাধ্যক্ষ মহম্মদী তারান্নুম। যদিও সংবাদমাধ্যমে তাঁর দাবি, চাপে পড়ে ইস্তফা দিলেন, স্বেচ্ছায় নয়। ভিসির এই দাবির পরই ফের ছাত্রীরা শোরগোল তোলেন। একটি ভিডিও দেখিয়ে তাঁদের পালটা দাবি, স্বেচ্ছাতেই পদত্যাগ করেছেন মহম্মদী তারান্নুম। সবমিলিয়ে, ভিপি ইস্তফা দিলেও সুরেন্দ্রনাথ আইন কলেজে অচলাবস্থা কাটল না শুক্রবারও।
আরও পড়ুন:
প্রায় ১০ বছর ধরে সুরেন্দ্রনাথ আইন কলেজের ভাইস প্রিন্সিপালের পদ সামলাচ্ছেন মহম্মদী তারান্নুম। তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে পড়ুয়াদের দীর্ঘদিনের অভিযোগ, তাঁদের হাজিরা থেকে কলেজের নানা খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত উদাসীন ভাইস প্রিন্সিপাল। অভিযোগ, পড়ুয়ারা নিয়মিত ক্লাসে এলেও হাজিরা খাতায় তাঁদের নাম ঠিকমতো তোলা হয় না। কোনও সমস্যার সমাধান চেয়ে ভিপি-র কাছে গেলে সুরাহা মেলে না। তিনি নিজেই সময়মতো কলেজে আসেন না বলে অভিযোগ। আর ভিপি মহম্মদী তারান্নুমের এই ঢিলেঢালা মনোভাবের কারণে অনেকদিন ধরে কলেজে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, পড়াশোনার পরিবেশ নেই। এমনই গুরুতর সব অভিযোগের নিষ্পত্তিতে উপাধ্যক্ষের পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে তাঁকে ঘেরাও করেন পড়ুয়ারা। অভিযোগ, তাঁকে খাবার-জল পর্যন্ত দেওয়া হয়নি।

শুক্রবার সকালেও ঘেরাও ছিলেন তিনি। এর জেরে দুপুর নাগাদ নিজের পদ থেকে ইস্তফা দেন উপাধ্যক্ষ মহম্মদী তারান্নুম। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদত্যাগপত্র পাঠান ইমেল মারফত। কিন্তু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, স্বেচ্ছায় নয়, তিনি ছাত্রছাত্রীদের চাপে পড়ে পদত্যাগ করলেন। তা শুনে ছাত্রীদের একটা বড় অংশ তেড়েফুঁড়ে ওঠে। একটি ভিডিও দেখিয়ে তাঁরা দাবি করেন, কোনও চাপে নেয়, নিজেই উপাধ্যক্ষের পদ থেকে সরে গিয়েছেন। ওই ভিডিওটিতে দেখা যায়, তারান্নুম জানাচ্ছেন যে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। এভাবে বারবার নিজের বয়ান বদল করায় সুরেন্দ্রনাথ আইন কলেজের অচলাবস্থা এখনও জারি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি