Vintage Car Rally

‘ধন্যি মেয়ে’তে মহানায়কের চড়া ‘মরিশ’ ঘুরবে রাজপথে, থাকবে ১০০ বছরের পুরনো গাড়িও

স্বাধীনতার আগের সময়কার ভিনটেজ গাড়ির র‌্যালি দেখবে শহরবাসী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ২১:০৩

options
link
‘ধন্যি মেয়ে’তে মহানায়কের চড়া ‘মরিশ’ ঘুরবে রাজপথে, থাকবে ১০০ বছরের পুরনো গাড়িও

নব্যেন্দু হাজরা: ‘ধন্যি মেয়ে’ সিনেমায় যে গাড়িতে চেপে ‘বগলা’-র বিয়ে দিতে গিয়েছিলেন, সেই গাড়িটাই কাল অর্থাৎ রবিবার ঘুরবে শহরে। শুধু তাই নয়, উত্তমকুমার ‘রাজকুমারী’ এবং ‘শুধু একটি বছর’ সিনেমায় যে ফোর্ড গাড়িতে চড়েছিলেন, তাও এদিন ঘুরবে কলকাতার রাজপথে। অটোমোবাইল অ‌্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে রবিবার সকালে শহরে হতে চলেছে ভিনটেজ কার র‌্যালি। থাকবে বাইকও। প্রায় ৬০টি বিভিন্ন সিরিজের গাড়ি ঘুরবে শহরে। যার মধ্যে রয়েছে ১৯১৩ সালের স্টোয়ার, ১৯২৮ সালের ফোর্ড, ১৯৩৪ সালের অস্টিন-সহ আরও বিখ‌্যাত সব গাড়ি।

Advertisement

কারও বয়স একশো পার করেছে। কারও সামান‌্য কম। গাড়ির হেডলাইটের বাতিটা এখনও কেরোসিনে জ্বলে কোনওটার, ম‌্যাগনেট স্টার্ট হয় কোনও গাড়ির। কোনওটার স্টিয়ারিং আবার বামদিকে। এমনই সব গাড়ি শীতের সকালে ঘুরবে মহানগরের রাস্তায়। যার কোনওটায় কোনওটায় ১৯৬২ সালে কলকাতায় এসে চড়তেন অভিনেতা জ্যাকি স্রফ। কোনওটায় উত্তমকুমার। চাকা ঘুরবে যীশু সেনগুপ্তরও এক ভিনটেজ কারের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে আলাপ, তরুণীর খাবারে মাদক মিশিয়ে গণধর্ষণ ‘বন্ধু’র!]

পনেরো বছরের পুরনো গাড়ি শহর থেকে যখন বসিয়ে দেওয়া হচ্ছে, তখনই আজ রবিবার স্বাধীনতার আগের সময়কার ভিনটেজ গাড়ির র‌্যালি দেখবে শহরবাসী। কম-বেশি ৬০টি গাড়ি এবং বাইক ঘুরবে। যেগুলো এখনও নানা মালিকের কাছে সংরক্ষিত রয়েছে। ঝাঁ চকচকে করে তাই রাস্তায় নামবে আগামীকাল। ঘুরবে শহরের রাস্তায় নানা প্রান্তে। যে কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে তা দেখতে পাবেন। প্রচুর মানুষ এই পুরনো ভিনটেজ গাড়ি দেখতে চান। কিন্তু সম্ভব হয় না।

Advertisement

এদিনের এই র‌্যালিতে সমস্ত রকমের পুরনো বিদেশি গাড়ি দেখতে পাবেন শহরবাসী। উদ্যোক্তারা জানাচ্ছেন, গাড়ির গতিবেগ থাকবে খুবই কম। যে দূরত্ব সাধারণ গাড়ির যেতে সময় লাগে পাঁচ মিনিট, পুরনো ঐতিহ্যশালী সেই গাড়িই ছুটবে আধা ঘণ্টায়। গাড়ির র‌্যালি সকাল দশটায় ক‌্যালকাটা রোয়িং ক্লাবের সামনে থেকে শুরু হবে। সাদার্ন অ‌্যাভিনিউ রাসবিহারী অ্যাভিনিউ, হাজরা মোড়, হরিশ মুখার্জি রোড, পার্কস্ট্রিট, রবীন্দ্র সদন মিন্টোপার্ক, শরৎবোস রোড, দেশপ্রিয় পার্ক, ম‌্যাডক্স স্কোয়ার হয়ে গোলপার্ক এসে শেষ হবে। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সাধারণ সম্পাদক প্রবীর রায়ের উদ্যোগে এই অনুষ্ঠান। আয়োজকরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা, বিশিষ্ট শিল্পোদ‌্যগী স্বপনসাধন বসু, বিধায়ক মদন মিত্র, শঙ্কর চক্রবর্তী, কৌশিক সেন, ঋদ্ধি সেন, শান্তনু সেন-সহ অন‌্যান‌্য বিশিষ্টদের।

[আরও পড়ুন: আড়ালে বসে ষড়যন্ত্র, ‘পিকচারে’ না থেকেও নিয়োগ দুর্নীতির মূল মাথা পার্থই! বিস্ফোরক CBI]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.