সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। ‘দাবাং’ দিলীপ ঘোষ বারবার চোখা চোখা ভাষায় আক্রমণ শানিয়েছেন বাংলার ‘দিদি’কে। তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির জীবনের বিশেষ দিনে সেসব মনে রাখলেন না মুখ্যমন্ত্রী। পরিবর্তে দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা-সহ ফুলের তোড়া পাঠান।
শুক্রবার আধিকারিকদের মাধ্যমে রাজ্য সরকারের লোগো লাগানো একটি হলুদ রঙের খাম পৌঁছয় দিলীপ ঘোষের বাড়িতে। ওই খামে সাদার উপর কালো রঙে লেখা ছিল বিজেপি নেতার নাম ও ঠিকানা। সঙ্গে একগুচ্ছ ফুল।

রিঙ্কু মজুমদার উত্তর কলকাতা শহরতলির বিজেপি পর্যবেক্ষক। ২০২১ সালে ইকো পার্ক প্রাতঃভ্রমণের ফাঁকে আলাপ। তারপর মন দেওয়া নেওয়া। জানা গিয়েছে, দিলীপ ঘোষের ‘বোল্ডনেসে’ই নাকি ঘায়েল হন রিঙ্কু। বেশ কয়েকদিন মেলামেশার পর নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তাতে প্রথমে অবশ্য রাজি হননি দিলীপ ঘোষ। এদিকে, বিজেপি নেতাকে তাঁর মা বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। মায়ের কথা মেনে অবশেষে বিয়ের সিদ্ধান্ত।
বিকেল সাড়ে পাঁচটায় নিউটাউনের বাড়িতে রিঙ্কুর সঙ্গে বিয়ে করবেন দিলীপ। বৈদিক মতে বিয়ে হবে তাঁদের। একেবারে ঘনিষ্ঠ বৃত্তে চারহাত এক হওয়ার কথা। মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, মাছের কালিয়া, চাটনি, রসগোল্লা ও আইসক্রিম। এদিকে, সকাল থেকেই দিলীপ ঘোষের বাড়িতে দলীয় সহযোদ্ধাদের আনাগোনা। সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, মঙ্গল পাণ্ডে, লকেট চট্টোপাধ্যায়রা তাঁর বাড়িতে যান। উপহার দেন। তৃণমূল সাংসদ কীর্তি আজাদও বিজেপি নেতাকে শুভেচ্ছা জানান। পরিচিতদের মিষ্টি বিলি করেন। যদিও ওয়াকিবহাল মহল সূত্রে খবর, দিলীপ ঘোষের বিয়েতে তাঁর দলীয় নেতারা তেমন উচ্ছ্বসিত নন।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের