ভোটের আগে দপ্তর ঢেলে সাজাতে উদ্যোগ রাজ্যের, তৈরি নতুন কমিটি

হতে পারে কর্মসংস্থান৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৮, ১৭:১৬

options
link
ভোটের আগে দপ্তর ঢেলে সাজাতে উদ্যোগ রাজ্যের, তৈরি নতুন কমিটি

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিভিন্ন দপ্তরকে ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার৷ পুরসভা, পঞ্চায়েত, নিগম ও পর্ষদের কোন দপ্তরে কত কর্মী আছে তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে৷ ওই কমিটির নেতৃত্বে আছেন মুখ্যসচিব৷ রিপোর্টের ভিত্তিতেই অপ্রয়োজনীয় পদ বাদ দিয়ে নতুন পদ তৈরি করা হবে৷

Advertisement

[কলেজে ভরতির নামে তোলাবাজি বরদাস্ত নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর]

রাজ্যের মানুষকে সুবিধা দিতে বিভিন্ন দপ্তরের কর্মীদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোনও সরকারি কাজ বেশিদিন ফেলে না রাখার বার্তা দিয়েছেন তিনি৷ তবু মাঝেমধ্যেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায় সরকারি আধিকারিকদের কাজ৷ প্রতিটি দপ্তরকে আরও ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার৷ পুরসভা, পঞ্চায়েত, পর্ষদ ও নিগমের কোন দপ্তরে কত লোক রয়েছে সেই রিপোর্ট তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ ওই কমিটির শীর্ষে থাকবেন মুখ্যসচিব৷ নবান্ন সূত্রে খবর, কাজের নিরিখেই মূলত কোন দপ্তরে কত লোক আছে, তা খতিয়ে দেখা হবে৷ কোনও দপ্তরে অতিরিক্ত লোক থাকলে অন্য দপ্তরে বদলি করে দেওয়া হবে কর্মীদের৷ যে দপ্তরে কম লোক রয়েছে, সেই দপ্তরেও কর্মী নিয়োগ করা হবে৷ অপ্রয়োজনীয় পদ তুলে দিয়ে নতুন পদও তৈরি করা হবে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের বন্দোবস্ত হতে পারে বলেও আশা করা হচ্ছে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভোটার লিস্ট থেকে বাদ বিমল গুরুংয়ের নাম, প্রতিবাদে পোস্টার পাহাড়ে]

এদিকে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্য সরকারের বিভিন্ন সরকারি পদে নিয়োগ শুরু করেছে৷ মোট ছাব্বিশটি শূন্য পদে চলছে কর্মী নিয়োগ৷ আগামী ১৭জুলাই পর্যন্ত ওই শূন্যপদগুলিতে আবেদন করা যাবে৷

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.