জানেন, কবে বকেয়া ডিএ-র জন্য বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য?

কবে জানতে পাবেন বকেয়ার খবর? জানুন ক্লিক করে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১০:৪৯

options
link
জানেন, কবে বকেয়া ডিএ-র জন্য বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য?

স্টাফ রিপোর্টার: পুজোর মুখে সরকারি কর্মচারীদের জন্য সুখবরটি শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে কর্মচারীদের সম্মেলনে ঘোষণা করেছিলেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকেই ১৫ শতাংশ বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর সেকথাতেই যেন সোমবার সিলমোহর দিল কলকাতা হাই কোর্ট। আগামী বুধবার অর্থাৎ ১৩ তারিখই রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। এদিনই হাই কোর্টে একথা জানিয়ে দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।

Advertisement

[তদন্তে সাহায্যের ‘প্রতিশ্রুতিতে’ ছাত্রীকে কুপ্রস্তাব পুলিশ অফিসারের]

Advertisement

এর আগে ডিএ নিয়ে আদালতে মামলা করেছিল কংগ্রেস পরিচালিত সরকারি কর্মচারী ইউনিয়ন। তারই মধ্যে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের ১৫ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন। কিন্তু ঘোষণা করলেই তো হবে না। রাজ্য সরকারের তরফে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে। সেই বিজ্ঞপ্তিই প্রকাশ করা হবে আগামী ১৩ সেপ্টেম্বর।

Advertisement

[নারদ তদন্তে ইডির মুখোমুখি শুভেন্দু, সিবিআইয়ের জেরায় মুকুল]

মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১৯ সালের মধ্যে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ’র যে ফারাক আছে তা মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ৩৪ বছর সময়মতো ডিএ না দেওয়ার জন্য এই পরিস্থিতি। পাশাপাশি তাঁর দাবি কয়েক লক্ষ টাকার দেনা মাথায় নিয়ে কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। তার মধ্যেও সরকার কর্মীদের কথা ভাবা হচ্ছে। চেষ্টা চালানো হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার। পাশাপাশি, মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি অনেকটাই বাড়ানো হয়েছে। বাছাই করা কর্মীদের সিঙ্গাপুর এবং অক্সফোর্ডে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। সবই সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখেই করা হচ্ছে। বুধবার বিজ্ঞপ্তি জারি হলে বকেয়া ডিএ’র পাওনা নিয়ে আরও কিছুটা নিশ্চিত হবেন সরকারী কর্মচারীরা।

[জোকা ইএসআই হাসপাতালে তাণ্ডবের জের, হৃদরোগে মৃত্যু প্রৌঢ়ার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.