সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর নির্দেশে বাতিল ৩৬ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের চাকরি। বিচারপতির রায় নিয়ে সর্বত্র জোর শোরগোল। রাজনৈতিক মহলে চলছে আলোচনা।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই রায়কে পূর্ণ সমর্থন করেছেন। চাকরি বাতিলের নির্দেশের জন্য ঘুরপথে রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি। তাঁর মতে, বেআইনি পথে চাকরি না হলে, চাকরি হারানোর ভয় থাকত না কারও। চাকরিহারা ৩৬ হাজার জনকে পরবর্তীকালে চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের নেওয়া উচিত।
[আরও পড়ুন: প্রথম দেখাতেই সঙ্গমে রাজি, আপত্তি নেই ওরাল সেক্সেও: প্রিয়াঙ্কা চোপড়া]
কলকাতা হাই কোর্টের নজিরবিহীন রায় নিয়ে বিশেষ মন্তব্য করতে রাজি হননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “তৃণমূল সকলের প্রতি ন্যায়বিচার চায়। জেদাজেদি করতে গিয়ে কিংবা টেকনিক্যাল কোনও সমস্যার জন্য অনেককে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া কতটা জরুরি তার পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।” রায় খতিয়ে দেখে পরবর্তীকালে আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনা রাজ্য সরকারের।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: প্রাথমিকে ৩৬ হাজার চাকরি বাতিল! কেন চাকরি গেল? চাকরিহারাদের ভবিষ্যৎ কী?]
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে