কলকাতা বন্দরে (Kolkata Port) সক্রিয় আন্তর্জাতিক পাচারচক্র! মাফিয়াদের দাপটে চুরি যেত পণ্য! বিক্রি করা হত কালো বাজারে! ক্ষতি হচ্ছিল কোষাগারের! শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তার জন্যও তৈরি হচ্ছিল চ্যালেঞ্জ! এবার তা রুখতে কড়া পদক্ষেপের পথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা বন্দরে নজর রাখবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সঙ্গে থাকবে পুলিশ, সিআইএসএফ, শ্যামাপ্রসাদ বন্দরের অধিকর্তা, রাজ্যের গোয়েন্দারা।
আরও পড়ুন:
আজ, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় তৃণমূলকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের মদতে কলকাতা পুরসভার কাউন্সিলরের নেতৃত্বে বন্দরে মাফিয়ারাজ চলাত বলে জানিয়েছেন তিনি।
বন্দরগুলিতে বিদেশী গুপ্তচর সংস্থাগুলিরও নজর থাকে। আগে এআইএস গুপ্তচরও গ্রেপ্তার হয়েছে। তখন প্রশ্ন ওঠে গার্ডেনরিচে অবস্থিত যুদ্ধজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে ব্লুপ্রিন্ট হাতিয়ে নেওয়ার ছক ছিল পাক গুপ্তচর সংস্থার? মদত ছিল চিনের! তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে রাজ্য সরকার কোনও আপস করবে না জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “প্রতিমাসে কলকাতা পুরনিগম, বন্দর কর্তৃপক্ষ, কাস্টম, সিআইএসএফ, কলকাতা পুলিশ, ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা বিভাগ বৈঠক করবেন। রেভিনিউ লিকেজ, অবৈধ কাজকর্ম রুখতে তাঁরা পদক্ষেপ নেবেন।”
আজ, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় তৃণমূলকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের মদতে কলকাতা পুরসভার কাউন্সিলরের নেতৃত্বে বন্দরে মাফিয়ারাজ চলাত বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, “এই কাণ্ড ঘটত কারণ সিআইএসএফ ও কলকাতা পুলিশ উত্তর ও দক্ষিণ মেরু অবস্থান করত। এবার তা হবে না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে হেরেও অলিম্পিকের টিকিট স্মৃতিদের, এখনও অনিশ্চিত শ্রেয়সরা, কী মাপকাঠি জানাল আইসিসি?
-
‘ইটালীয় মানসিকতার কোনও…’, সোনিয়াকে খোঁচা বিজেপির, পালটা জবাব কংগ্রেসের
-
এবার সব্যসাচীর বিরুদ্ধে তদন্তে ইডি! ‘বান্ধবী’র বাড়ি থেকে সোনা উদ্ধারের পর মামলার নথি সংগ্রহ
-
দ্রাবিড়ভূমই পাখির চোখ, তেলেঙ্গানায় পদ্ম ফোটাতে হারদরাবাদ পুরভোটে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?