সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় এত জটিলতা বলে স্বীকার করেছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর ঠিক তার পরদিনই দিলেন বৈঠকের ডাক। বুধবার বিকেল পাঁচটায় বৈঠক ডেকেছেন তিনি।
গত ৯ আগস্ট রাতে প্রাণ হারায় প্রথম বর্ষের ছাত্রটি। তার পরদিনই বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। ছাত্র বিক্ষোভের মুখেও পড়েন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়েক বেশ কয়েকজন অধ্যাপকের সঙ্গে বৈঠকের পর তৈরি করে ব়্যাগিং বিরোধী কমিটি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য তথা কর্ণাটক হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই কমিটি গঠন করেন।রাজ্যপাল জানান কমিটিটি সমস্ত বিশ্ববিদ্যালয়ের র্যাগিং সম্পর্কিত অভিযোগ শুনবে। র্যাগিং আটকাতে ওই কমিটি নীতি ঠিক করবে।
[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: ‘সাবধান করেছিলাম, কিন্তু…’, বিস্ফোরক দাবি ভাইরাল চিঠির ‘রুদ্রদা’র]
মঙ্গলবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রসঙ্গে টেনে ফের উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। উপাচার্য না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে, তা স্বীকার করে নেন। খুব তাড়াতাড়ি উপাচার্য সংক্রান্ত ভাল খবর দিতে পারবেন বলেও আশাপ্রকাশ করেন। ঠিক তারপরই বুধবার বৈঠকের ডাক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছাত্রমৃত্যুর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে। অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে বৈঠকে কথাবার্তার সম্ভাবনা। বৈঠকের পর রাজ্যপাল কোন বিষয়ে কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: যাদবপুরের ছাত্র পড়ে যেতেই তড়িঘড়ি বৈঠক, মুখ না খোলার নির্দেশ! ভাইরাল বিস্ফোরক চ্যাট]
সর্বশেষ খবর
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?