Health minister

দেহদান নিয়ে এবার ভিন্ন ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের, বললেন ‘ভুল বোঝাবুঝি হয়েছিল’

শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ব্রেন ডেথের ক্ষেত্রে দেহদান সম্পর্কিত ভুল ধারণা ভাঙার কথা বলেছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৭:৫৭

options
link
দেহদান নিয়ে এবার ভিন্ন ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের, বললেন ‘ভুল বোঝাবুঝি হয়েছিল’
দেহদান নিয়ে ভিন্ন ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের, ফাইল ছবি

মৃত্যুর পর অনেকেই দেহদানের অঙ্গীকার করে যান। চিকিৎসাবিজ্ঞানের গবেষণার কাজে তা এক মহৎ উদ্যোগ নিঃসন্দেহে। কিন্তু সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এই দেহদানের উপযোগিতা নিয়ে উলটো কথা শুনিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাম উল্লেখ করে তাঁর মন্তব্য ছিল, ‘‘গোটা দেহ কেউ দান করবেন না, বিশেষ কাজ হয় না। জ্যোতি বসুর দেহ যেমন কোনও কাজে লাগেনি। বরং অঙ্গদান করুন।” তা নিয়ে কিছুটা বিভ্রান্তিও তৈরি হয়। বিশেষত যাঁরা দেহদানের অঙ্গীকার করে রেখেছেন, তাঁরা চিন্তিত হয়ে পড়েন। কিন্তু শনিবার স্বাস্থ্যমন্ত্রী দেহদান প্রসঙ্গে ভিন্ন বয়ান দিলেন। জানালেন, তাঁর মন্তব্য বুঝতে ভুল হয়েছিল। দেহদান করতে তিনি কখনও বারণ করেননি।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রীর ব্যাখ্যা, ‘‘আমি বলেছিলাম, যাঁদের মস্তিষ্কের মৃত্যু অর্থাৎ ব্রেন ডেথ হয়েছে, কিন্তু মৃত বলে ঘোষণা হয়নি, তাঁদের দেহদান করার থাকলে আর করবেন না। সেক্ষেত্রে অঙ্গদান করবেন। রোগীর ব্রেন ডেথের সময় অঙ্গদানের কথা বলা হলে অনেকে বলেন, তাঁর পুরো‌ দেহটাই দান করার কথা রয়েছে। আমি বলতে চেয়েছি, ব্রেন ডেথে মরণোত্তর দেহদান করবেন না।এক্ষেত্রে জরুরি হল রোগীদের অঙ্গদান।’’

শনিবার যাদবপুরের এক মেডিক্যাল কলেজের সম্মেলনে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানেই তিনি দেহদান নিয়ে নতুন কথা বললেন। তাঁর কথায়, ‘‘আমি বলেছিলাম, যাঁদের মস্তিষ্কের মৃত্যু অর্থাৎ ব্রেন ডেথ হয়েছে, কিন্তু মৃত বলে ঘোষণা হয়নি, তাঁদের দেহদান করার থাকলে আর করবেন না। সেক্ষেত্রে অঙ্গদান করবেন।’’ আরও স্পষ্ট ব্যাখ্যা, ‘‘রোগীর ব্রেন ডেথের সময় অঙ্গদানের কথা বলা হলে অনেকে বলেন, তাঁর পুরো‌ দেহটাই দান করার কথা রয়েছে। আমি বলতে চেয়েছি, ব্রেন ডেথে মরণোত্তর দেহদান করবেন না। ব্রেন ডেথের ক্ষেত্রে জরুরি হল রোগীদের অঙ্গদান। যিনি মারা গিয়েছেন, তাঁর অঙ্গদানের কোন‌ও মূল্য নেই। তাঁদের ক্ষেত্রে মেডিক্যাল পড়ুয়াদের পড়াশোনার জন্য দেহদান করা যেতে পারে।’’

Advertisement

এনিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘‘এই দুটি কথাই সচেতন করার জন্য বলা হয়েছিল। কোথাও হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। দেহদানের প্রয়োজন নেই, কোন‌ও সময় বলা হয়নি।’’ তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি শারদ্বতের। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.