আন্দামানে বর্ষার প্রবেশ। তবে বাংলায় বাড়ছে গরমের দাপট। বিশেষ করে দক্ষিণবঙ্গে। হাঁসফাঁস গরম থেকে মুক্তি কি মিলবে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলা ও গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার কলকাতার পরিষ্কার আকাশে রোদের তেজ বাড়বে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। বিকেল বা রাত নাগাদ ঝড়বৃষ্টির সম্ভাবনা। আজ, কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে।
এ দিকে পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ, রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা দার্জিলিং থেকে মালদহে। সোমবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। আট জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঋতপন্থী বিধায়ককে বিষধর সাপের সঙ্গে তুলনা! কেশপুরে গ্রেপ্তার অভিষেক-ঘনিষ্ঠ আসিফ
-
‘আমায় নিষিদ্ধ করার জন্য ধন্যবাদ’, বলিউডে ১০ বছর নিষেধাজ্ঞায় বিস্ফোরক আতিফ আসলাম
-
‘নিছক বন্ধু’ সহকর্মীকে মনে মনে ভালোবেসে ফেলছেন? ৫ লক্ষণ দেখে বুঝে নিন নিজেই
-
‘আপনি অনেক বদলে গিয়েছেন’, পওয়ারের নাতনির বিয়েতে মোদিকে ‘দাদা’ সম্বোধন খাড়গের
-
‘আপনার আরোগ্যে আনন্দিত’, পুলিশকর্মীর মৃত্যুর ৪২ দিন পর ফোনে আয়ুষ্মান ভারতের মেসেজ!