West Bengal Budget 2026

বেড়াতে গিয়ে দুর্ঘটনা, পর্যটকদের ‘ট্রমা’ কাটাতে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ ঘোষণা বাজেটে

দিঘা, দার্জিলিং, ফরাক্কায় অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার তৈরির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

Advertisement
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:৫৩

options
link
বেড়াতে গিয়ে দুর্ঘটনা, পর্যটকদের ‘ট্রমা’ কাটাতে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ ঘোষণা বাজেটে

সমুদ্র হোক বা পাহাড় – বেড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটলে পর্যটকরা মানসিকভাবে ধাক্কার মুখে পড়েন। শরীর সুস্থ হয়ে উঠলেও মনের ভয় কাটে না কিছুতেই। এবার পর্যটকদের মনের শুশ্রূষায় বাড়তি নজর দিল নতুন রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (West Bengal Budget 2026) স্বাস্থ্যক্ষেত্রে একাধিক ঘোষণার মধ্যে উল্লেখযোগ্য, বিপুল জনপ্রিয় পর্যটনকেন্দ্রের কাছে অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার তৈরি। দীঘা, দার্জিলিং, ফরাক্কার কাছে অ্যাডভান্সড স্পেশালাইজড ট্রমা কেয়ার সেন্টার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এনিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, পর্যটকদের ট্রমার কথা মাথায় রেখে এই পরিকাঠামো তৈরি হচ্ছে। সম্প্রতি শুটিং করতে গিয়ে তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সোমবার স্বাস্থ্যভবনে বাজেট বিষয়ে সাংবাদিক সম্মেলনে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। 

Advertisement

এবার পর্যটকদের মনের শুশ্রূষায় বাড়তি নজর দিল নতুন রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক ঘোষণার মধ্যে উল্লেখযোগ্য, বিপুল জনপ্রিয় পর্যটনকেন্দ্রের কাছে অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার তৈরি। দীঘা, দার্জিলিং, ফরাক্কার কাছে অ্যাডভান্সড স্পেশালাইজড ট্রমা কেয়ার সেন্টার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এবারের বাজেটে চিকিৎসাক্ষেত্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকারি হাসপাতালে প্রত্যেক রোগীর খাবার বাবদ আগের সরকার সাড়ে ৫৬ টাকা বরাদ্দ থাকত। এখন তা বেড়ে দাঁড়াল ১১০ টাকা। তিনি আরও জানান, বাংলাদেশ, ভিয়েতনাম, ভুটান, আফগানিস্তানের মতো একাধিক দেশ থেকে রোগীরা বাংলায় আসেন চিকিৎসা করাতে। পিপিপি মডেলে তাঁদের থাকার জন্য ব্যবস্থা করা হবে বেসরকারি হাসপাতালের সহায়তায়। রাজ্যের পাঁচ জায়গায় তা হবে। বিভিন্ন হাসপাতালে ৫০ শতাংশ শয্যা বিনামূল্যে চিকিৎসার জন্য সংরক্ষিত রাখা হবে। অন্যদিকে, দক্ষিণ ভারতে বাঙালিরা চিকিৎসা করাতে যান, তাঁদের কম খরচে সেখানে থাকার ব্যবস্থা করা হবে পিপিপি মডেলেই। কম পয়সায় থাকার ব্যবস্থা পিপিপি মডেলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। ফলে কেন্দ্রের সবরকম সুবিধাই সহজে মিলবে। আয়ুষ্মান যোজনা থেকে প্রধানমন্ত্রী অমৃত যোজনার নিয়মকানুন লাগু হবে। আয়ুষ্মান ভারতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি অমৃত যোজনার আওতায় অপারেশনের ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ শতাংশ ছাড়ের সুবিধা থাকছে। এছাড়া জীবনদায়ী ওষুধ, ক্যানসারের ওষুধ, হাঁটু অস্ত্রোপচার, স্টেন্ট বসানোতেও মিলবে সুবিধা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য, দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের মানসিক স্বাস্থ্যের যত্নে ট্রমা সেন্টার তৈরির প্রস্তাব। এনিয়ে স্বাস্থ‌্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ‌্যায় জানিয়েছেন, ‘‘মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেগুলো ভেবেছেন, সেগুলো অনন‌্য। দিঘায় তিন মাস পরপর প্রচুর মানুষ জলে ডুবে মারা গিয়েছেন। আমরা তখন হাপিত্যেশ করতে থাকি। স্পেশালাইজড ট্রমা কেয়ার সেন্টার তাঁদের জন‌্যই।” 

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.