৫ থেকে ৪০! সরকার গঠনের একমাসের মধ্যেই সম্প্রসারিত শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভা। সোমবার লোকভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রীর শপথগ্রহণের পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল চল্লিশে। এর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন ৩ জন। সকলকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি। বিকেলে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই বিষয়ে আরও খবর
রাজভবনে শপথ নিলেন তাপস রায় (মানিকতলা), দীপক বর্মন (ফালাকাটা), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), মনোজ ওঁরাও (কুমারগ্রাম), শারদ্বত মুখোপাধ্যায় (রাজারহাট-নিউটাউন), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), সজল ঘোষ (বরানগর), শংকর ঘোষ (শিলিগুড়ি), অর্জুন সিং (নোয়াপাড়া), অশোক দিন্দা (ময়না), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)। এছাড়া আউশগ্রামের কলিতা মাজি ও কান্দির গার্গী ঘোষ দাসও শপথ নিয়েছেন আজ। এর মধ্যে পূর্ণ মন্ত্রিত্ব পাচ্ছেন দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার ও অরূপকুমার দাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায়, রাজেশ মাহাতো।

এদিন রাজভবনে শপথ নিলেন তাপস রায় (মানিকতলা), দীপক বর্মন (ফালাকাটা), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), শারদ্বত মুখোপাধ্যায় (রাজারহাট-নিউটাউন), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), সজল ঘোষ (বরানগর), শংকর ঘোষ (শিলিগুড়ি), অর্জুন সিং (নোয়াপাড়া), অশোক দিন্দা (ময়না), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)-সহ মোট ৩৫ জন। এছাড়া আউশগ্রামের কলিতা মাজি ও কান্দির গার্গী ঘোষ দাসও শপথ নিয়েছেন আজ। এর মধ্যে পূর্ণ মন্ত্রিত্ব পাচ্ছেন দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার ও অরূপকুমার দাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায়, রাজেশ মাহাতো। এছাড়া প্রতিমন্ত্রী হলেন আরও ১৯ জন।
একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা।

গত ৪ মে রাজ্য বিধানসভা ভোটের ফলাফলে, ২৯৪টির মধ্যে ২০৮ আসন পেয়ে সরকার গড়েছে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ মন্ত্রী শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে। ওইদিন শুভেন্দু ছাড়াও বিভিন্ন দপ্তরের দায়িত্ব পান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। এবার তাঁদের ভার কিছুটা লাঘব করতে মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ৩৫ জন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের



