নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গে আজ, শুক্রবার থেকে তাপমাত্রা (West Bengal Weather Update) কিছুটা উর্ধ্বমুখী! তবে দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে যাবে না। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে। উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। ৬ ডিগ্রির কাছে থাকবে দার্জিলিংয়ের তাপমান। নিচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদহ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী দু-তিন দিনে দক্ষিণবঙ্গে অন্তত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তাপমাত্রার (West Bengal Weather Update) ওঠানামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি। সপ্তাহান্তে পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকবে! আজ সকালে কলকাতার তাপমান ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৭ ডিগ্রির মধ্যে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই। সোমবার থেকে ফের পারদ নিম্নমুখী হবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। দার্জিলিংয়ের ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। বৃষ্টির সম্ভাবনা নেই। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি।
সর্বশেষ খবর
-
প্লাস্টিকের কৃত্রিম পায়েই পুনর্জন্ম! ছৌ নাচে দুর্গার ভূমিকায় দুর্দান্ত ‘জীবনজয়ী’ অক্ষয়
-
২১ হাজারি ফোনের প্রথম ইএমআই দিতে ব্যর্থ, ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে যুবকের রক্ত বেচল দোকান মালিক!
-
বাড়ি ভাড়া ৭০ হাজার, সামনে বিশাল বস্তি! মুম্বইয়ের কঠিন বাস্তবের মুখোমুখি টেলি অভিনেত্রী
-
বহুত্বকে সংকুচিত করে ‘আমিষ বনাম নিরামিষ’-এর লড়াই আসলে বাংলার নিজস্ব ইতিহাসকেই অস্বীকার করা
-
দিনে ২ কোটি টাকা আয়! ‘ব্র্যান্ড’ বৈভবের আড়ালে ক্ষতি হচ্ছে না তো কিশোর প্রতিভার?