Minakshi Mukherjee

কেন ডিম ছোড়া হল? হস্তক্ষেপ চেয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ মীনাক্ষী, চলতি সপ্তাহেই শুনানি

এর আগে ডিম ছোড়া নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৪:৪৩

options
link
কেন ডিম ছোড়া হল? হস্তক্ষেপ চেয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ মীনাক্ষী, চলতি সপ্তাহেই শুনানি
ফাইল ছবি।

ডিম হামলার ঘটনায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মঙ্গলবার সকালে কোচবিহারের শীতলকুচিতে তাঁর গাড়িতে একের পর এক ডিম আছড়ে পড়ে! ঘটনার ভিডিও প্রকাশ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান মীনাক্ষী। এরপরেই আজ, বুধবার ঘটনায় হস্তক্ষেপ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন মীনাক্ষী। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত আবেদন জানান। জানা গিয়েছে, বামনেত্রীকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাই কোর্ট। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে।

Advertisement

এর আগে ডিম ছোড়া নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানান।

গত শনিবার শীতলকুচি ব্লকের সিংহিমারি গ্রামের বাসিন্দা মণ্টু মিঞা নামে এক সিপিএম কর্মী বিকেল থেকে নিখোঁজ ছিলেন। রবিবার সকালে স্থানীয় খুটামারি নদীর ধারে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ, মণ্টু গরু কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন বলে গোরক্ষকরা পিটিয়ে খুন করেছে। এই খবর পেয়ে মঙ্গলবার সকালে শীতলকুচিতে মৃত সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। সেখান ফেরার পথে শীতলকুচি বাজারের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে চলে ডিম-হামলা। একের পর এক ডিম ভেঙে গাড়ির কাচ ঝাপসা হয়ে যায়। সেখানেই গাড়ি দাঁড় করিয়ে দেন মীনাক্ষী। নিজেই হামলার ভিডিও রেকর্ড করেন।

Advertisement

গাড়িতে বসে মীনাক্ষী সরাসরি অভিযোগ তোলেন বিজেপির দিকে। শুধু তাই নয়, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও জানান। এমনকী ঘটনার প্রতিবাদে ধরনাতেও বসেন মীনাক্ষী। এরপরেই এদিন আদালতের হস্তক্ষেপ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বলে রাখা প্রয়োজন, এর আগে ডিম ছোড়া নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানান। বলে রাখা প্রয়োজন, এর আগে ডিম ছোড়া সংক্রান্ত একটি মামলায় রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.