Calcutta High Court

বেলডাঙা কাণ্ডের তদন্ত কি এনআইএ করবে? রাজ্যের কাছে জানতে চাইল হাই কোর্ট

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল। ওই ঘটনার তদন্ত কি এনআইএ করবে? এই বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে নিজের অবস্থান জানাতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:৪৬

options
link
বেলডাঙা কাণ্ডের তদন্ত কি এনআইএ করবে? রাজ্যের কাছে জানতে চাইল হাই কোর্ট
ফাইল ছবি।

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল। ওই ঘটনার তদন্ত কি এনআইএ করবে? এই বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে নিজের অবস্থান জানাতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যে গত ৫ মে বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির ঘটনায় প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এনআইএ।

Advertisement

গত রাজ্য সরকারের আমলেই বেলডাঙার অশান্তির ঘটনার তদন্তভার এনআইএর উপর দেওয়া হয়েছিল। কলকাতা হাই কোর্ট ওই ঘটনায় প্রাথমিক তদন্তের নির্দেশ দেয়। তৎকালীন তৃণমূল সরকার এনআইএ তদন্তের বিরোধিতা করে আবেদন জানিয়েছিল আদালতে। এখন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। চালকের আসনে বিজেপি। তাহলে কি এখনও ওই তদন্ত এনআইএ করবে? নাকি রাজ্য সরকার ওই তদন্ত করবে? আজ, মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এই মামলা উঠেছিল। এনআইএ-র পক্ষ থেকে মুখবন্ধ খামে রিপোর্ট দাখিল করা হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যের তরফে আইনজীবী জানিয়েছেন, এই ঘটনায় এনআইএ তদন্তের ব্যাপারে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে ইউএপিএ ধারা লাগু করে তদন্তের পদ্ধতিগত বিষয়ে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে কিছু সময় দেওয়ার আর্জি জানানো হয়। প্রধান বিচারপতির বেঞ্চ আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে। ঝাড়খণ্ডে রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটেছিল। সেই ঘটনায় গত ১৬ জানুয়ারি অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। আলম শেখ নামের ওই পরিযায়ী খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তাঁর দেহ রাস্তায় রেখে অবরোধ শুরু হয়। প্রায় ৩০ ঘণ্টা ধরে জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ চলে।

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.