সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদের পরিস্থিতি ঠিক কেমন? তা জানাতে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা আশ্বস্ত করলেন এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তবে শান্তিপ্রতিষ্ঠার পথে গুজব বড় শত্রু বলে মন্তব্য করলেন তিনি। অর্থাৎ এলাকার পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক হতে শুরু করলেও গুজব আটকানো যাচ্ছে না, তা স্বীকার করে নিলেন পুলিশকর্তা। সেইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, ”গুজব ছড়ানোয় কোনও রাজনৈতিক দলের সদস্য হোক, কোনও সংগঠনের হোক, আমরা দেখব না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। দরকারে পাতাল থেকে খুঁজে বের করে আনব দোষীদের। কিন্তু শাস্তি দেবই।”
সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুরে নয়া ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদে দিন কয়েক আগে থেকেই উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা জেলা। অশান্তির মাঝে পড়ে সামশেরগঞ্জে খুন হতে হয় বাবা-ছেলেকে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা করে এফআইআর দায়ের করেছে জেলা পুলিশ। সামগ্রিকভাবে অশান্তির ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা ২০০-র বেশি। সোমবার সাংবাদিক বৈঠকে তা জানালেন এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁর মন্তব্য, দরকারে দোষীদের পাতাল থেকে খুঁজে এনে শাস্তি দেওয়া হবে।
এই কয়েকদিন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। পুলিশকর্তা জানালেন, গুজব রুখতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইন্টারনেট আবার চালু করা হচ্ছে। কিন্তু গুজব এখনও আটকানো যাচ্ছে না। জাভেদ শামিমের দাবি, সোশাল মিডিয়ার মাধ্যমে অনেকেই ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি বাড়ানোর চেষ্টা করছেন। তাঁর কথায়, ”পরিস্থিতি স্বাভাবিক হলেও মানসিকভাবে মানুষ স্বাভাবিক হতে পারছেন না ভুয়ো খবরের জন্য। লাগাতার ভুয়ো ছড়ানোর চেষ্টা করছে একদল। সেগুলি বিশ্বাস করে মানুষ আরও বিপদে পড়ছেন। শান্তিপ্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় শত্রু গুজব।” তবে পুলিশের দাবি, গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?