মিসড কলে বন্ধুত্ব পাতিয়ে লক্ষাধিক টাকা নিয়ে উধাও, ধৃত বাংলাদেশি যুবক

প্রতারণার টার্গেট নিঃসঙ্গ মহিলারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০১৮, ১০:২৩

options
link
মিসড কলে বন্ধুত্ব পাতিয়ে লক্ষাধিক টাকা নিয়ে উধাও, ধৃত বাংলাদেশি যুবক
ছবিটি প্রতীকী

স্টাফ রিপোর্টার, বিধাননগর: ফোনে মিসড কল। তা থেকে পালটা ফোন। তারপর একাধিকবার ফোন। সম্পর্ক বেশ মাখোমাখো পর্যায়ে পৌঁছল। এমনকী বাড়িতে রাত্রিযাপনও হল। শেষমেশ গৃহকর্ত্রীর চোখে ধুলো দিয়ে টাকা নিয়ে ধাঁ। নগদ দেড় লক্ষ টাকা নিয়ে হাওয়া হয়ে যাওয়ার পর টনক নড়ে মহিলার। অভিযোগ দায়ের করেন থানায়।

Advertisement

[শহরে বিদেশি দূতাবাসের পদস্থ কর্ত্রীর শ্লীলতাহানি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার যুবক]

অভিযোগ পেয়েই থেকে তক্কে তক্কে ছিল পুলিশ। শেষপর্যন্ত মোবাইল ফোন ট্র‌্যাক করে ‘প্রেমিক’ চোরকে পাকড়াও করল নিউটাউন থানা। ধৃতের নাম সহিদুল ইসলাম। বৃহস্পতিবার বসিরহাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জেরা করে জানা গিয়েছে সে বাংলাদেশে থাকে। একটি বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার হয়েছে। অনেক মাথা খাটিয়ে প্রতারণার এই ‘অভিনব উপায়’ আবিষ্কার করেছে বলে পুলিশকে জানিয়েছে সহিদুল। আক্ষেপ করে সে জানিয়েছে, আরও কয়েকজনের সঙ্গে ‘বন্ধুত্ব পাতানোর কাজ’ শুরু করেছিল। কিন্তু ধরা পড়ার পর মাঝপথেই প্ল্যান ভেস্তে গেল।

Advertisement

অভিযোগকারী মহিলা জানিয়েছেন, বন্ধু হিসেবে চমৎকার ছিল সহিদুল। বাড়িতে দিন দু’য়েক ছিল। কিন্তু তার পেটে পেটে এত কিছু যে ছিল তা মোটেও বোঝা যায়নি। ওই মহিলার বক্তব্য, ‘বলল, জরুরি কাজে ক’দিন বাইরে যেতে হবে। তার জন্য মাংস বসানো হল। তৃপ্তি করে খেলও। মনে হচ্ছে ওই মাংস কিনতে বাজারে যাওয়াই কাল হয়েছে। ওই সুযোগেই আলমারি খুলে ফাঁকা করে দিয়েছে ব্যাটা।’

Advertisement

[অনলাইনে রমরমিয়ে ক্রিকেট বেটিং, পোস্তায় হানা দিয়ে ‘বুকি’ ধরলেন গোয়েন্দারা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.