স্টাফ রিপোর্টার, বিধাননগর: ভরসন্ধ্যায় বাগুইআটিতে দুঃসাহসিক ডাকাতি। বাড়িতে মহিলাকে একা পেয়ে তাঁকে শৌচাগারে আটকে রাখল ডাকাতরা। এরপর বিনা বাধায় বাড়ির সর্বস্ব লুট করে চম্পট দিল ডাকাতদল। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্বপ্না কুণ্ডু নামের ওই মহিলা। ঘটনাটি ঘটেছে বাগুইআটির ইএ ৯/১, দেশবন্ধু নগর এলাকার এক বাড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।
[পোল্ট্রি ফার্মে চটজলদি মুরগিকে তাগড়াই বানাতে কী ব্যবহার হয় জানেন?]
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন স্বপ্নাদেবী। প্রথমে দরজায় টোকা পড়তেই ভেবেছিলেন পরিচিত কেউ এসেছে। স্বপ্নাদেবী দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দুষ্কৃতীদের দলটি। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে তিন দুষ্কৃতী। হেলমেট পরিহিত তিনজনের হাতেই ছিল ধারাল অস্ত্র। গ্লাভস পরা হাত দিয়ে স্বপ্নাদেবীর হাতদুটি বাঁধা হয়। গামছা দিয়েই বাঁধার কাজটি শেষ রে দুষ্কৃতীরা। তারপর তাঁর গায়ে থাকা গয়নাগুলি খুলে নেয়। রীতিমতো মারতে মারতে তাঁকে বাড়ির দোতলায় তোলা হয়। আলমারি খুলে সোনা ও হীরের গয়না লুট করা হয়। যখন দুষ্কৃতীরা বুঝতে পারে বাড়ি থেকে র কিছু পাওয়া যাবে না, তখন স্বপ্নাদেবীকে শৌচাগারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে বেঁধে রেখে মূল্যবান গয়না-সহ চম্পট দেয় দুষ্কৃতীরা।
এদিকে বেশ রাত করে বাড়ি ফেরেন স্বপ্নাদেবীর স্বামী কার্তিক কুণ্ডু। তিনি বাড়ির সামনে এসেই বুঝতে পারেন কিছু একটা ঘটেছে। কেন না, সদর দরজা হাট করে খোলা। ডাকাডাকি করতে করতেই ঘরে ঢুকে যান। দেখেন সবকিছু এলোমলো অবস্থায় পড়ে আছে। গোঙানির আওয়াজ শুনে স্ত্রীকে খুঁজতে শুরু করেন। বাথরুমে বাঁধা অবস্থায় স্বপ্নাদেবীকে দেখতে পান কার্তিকবাবু। স্ত্রীকে মুক্ত করার পর পুলিশে খবর দেওয়া হয়। বাড়ির দোতলায় গিয়ে দেখা গেল আলমারি খোলা অবস্থায় পড়ে আছে। গয়নাগাটির ছিটেফোটাও সেখানে পড়ে নেই। ভর সন্ধ্যাবেলা এহেন ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্বপ্নাদেবী। এই ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে গোটা পাড়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[বাবার কবিতা চুরির প্রতিবাদ, মেয়ের ছবি ছড়াল পর্ন সাইটে]
সর্বশেষ খবর
-
‘পর্দায় পুরুষ সিংহ! বাস্তবে বুকের পাটা নেই’, আইনি নোটিস পেতেই যশকে তুলোধনা ইউটিউবারদের
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?