সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের মতোই কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্টস বোর্ড’ (SXUK) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ২২ এবং ২৩ জানুয়ারি বার্ষিক ছাত্র উৎসব ‘Xavrang 2024’-এর আয়োজন করেছিল। যেখানে গান, নাচ, ফ্যাশন শো, বিতর্ক এবং আলোচনায় জমজমাট আযোজন ছিল। পাশাপাশি ছিল বেশ কিছু ক্রীড়া প্রতিযোগিতা। ‘Xavrang 2024’-এ SXUK-এর পড়ুয়াদের পাশাপাশি রাজ্যের ৩০টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে অ্যাকাডেমিক ভবনে জমকালো অনুষ্ঠান শুরু হয়েছিল। জ্যাভরং-এ বিভিন্ন কলেজের পড়ুয়ারা অংশ নেওয়ায় তিনি খুশি, সংক্ষিপ্ত বক্তব্যে জানান রেজিস্ট্রার। অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করেন স্টুডেন্ট বোর্ডের ডেপুটি চেয়ারপার্সন ড. মানালি ভট্টাচার্য। অনুষ্ঠানটি রঙিন ও সফল হওয়ার জন্য পড়ুয়াদের কৃতিত্ব দেন তিনি।
[আরও পড়ুন: কেষ্টতেই ভরসা! বীরভূমের বৈঠকে অনুব্রতর পদ্ধতিতেই লোকসভা নির্বাচনের নির্দেশ মমতার]
পড়ুয়াদের পাশাপাশি জ্যাভরং-এ অনুষ্ঠান করেন বিখ্যাত শিল্পীরাও। Xavrang 2024-এর থিম ছিল ‘Enchanted Garden’। এই থিম ছিল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সঙ্গে ভীষণভাবে সামঞ্জস্যপূর্ণ।
[আরও পড়ুন: এবার থেকে আরও সকালে খুলবে আউটডোর, সরকারি হাসপাতালের নিয়মে বড় বদল]
সর্বশেষ খবর
-
মা হওয়ার পর সন্তান কোলে প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার, কেমন দেখতে ঋতাভরীর বোনপো?
-
পাহাড়ে শুয়ে-বসে মেঘ দেখাটাই চাকরি, বেতন মাসে সাড়ে ৮ লাখ, আবেদন করবেন?
-
ফিরল সৌরভের ন্যাটওয়েস্ট জয়ের স্মৃতি, ২৪ বছর পর লর্ডসে জার্সি খুলে সেলিব্রেশন ভারতীয় দলের
-
‘হর হর মোদি’, রাম রূপে প্রধানমন্ত্রী! রাজধানীর প্রেসক্লাবে ‘মোদি চালিশা’র অনুষ্ঠান ঘিরে বিতর্ক
-
ঝাড়খণ্ডের আদালতে পড়ুয়াদের জয়! সরকারি নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের