বিমানবন্দরের কাছে দোকানে মিলল যুবকের গলাকাটা দেহ, চাঞ্চল্য

মৃত যুবকের দাদাকে আটক করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০১৮, ১৫:৪৯

options
link
বিমানবন্দরের কাছে দোকানে মিলল যুবকের গলাকাটা দেহ, চাঞ্চল্য

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: দোকানঘরের ভিতর থেকে মিলল এক যুবকের গলাকাটা দেহ। গোটা দেহে ছিল অসংখ্য ক্ষতচিহ্ন। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাগুইআটির সলুয়া এলাকায়। ঘটনাটি খুন বলেই প্রাথমিক অনুমান পুলিশের। এবং এই খুনের পিছনে ওই যুবকের পরিবারের লোকই জড়িত বলে আশঙ্কা তদন্তকারীদের। সন্দেহভাজন হিসাবে মৃত যুবকের দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বাগুইআটি থানার পুলিশ। কিন্তু খুনের প্রকৃত কারণ এদিন দুপুর পর্যন্ত জানতে পারেনি পুলিশ। সম্পত্তিগত বিবাদ না কি অন্য কোনও টানাপোড়েন তা খতিয়ে দেখতে যুবকের মোবাইলের কললিস্ট নিয়ে এসে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

Advertisement

[বিধায়ককে মন্ত্রিত্বের টোপ খোদ ইয়েদুরাপ্পার, বিস্ফোরক অডিও টেপে দাবি কংগ্রেসের]

Advertisement

বাগুইআটির সলুয়া এলাকার ২১১ বাসস্ট্যান্ডের কাছে একটি কয়লার দাকান ছিল মৃত যুবক অভিজিৎ সাঁপুইয়ের। এদিন সকালে ওই দোকানের ভিতর থেকেই উদ্ধার হয় তাঁর গলাকাটা দেহ। রাতভর বাড়ি না ফেরায় এলাকায় তল্লাশি চালান তাঁর পরিবারের লোকেরা। এদিন সকালে তাঁর দোকানঘরে তল্লাশি চালিয়ে দেহটি উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজিতের শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার চিহ্ন স্পষ্ট।

Advertisement

পুলিশের ধারণা, অভিজিৎকে প্রথমে মারধর করে তারপর গলা কেটে মৃত্যু নিশ্চিত করেছে খুনি। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনও সূত্র পায়নি পুলিশ। তবে তদন্তে নেমে তারা জানতে পারে, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল অভিজিতের বাড়িতে। দাদার সঙ্গে নিয়মিতভাবে অশান্তি হত তাঁর। শুক্রবার রাতেও দুই পরিবারে ব্যাপক ঝামেলা হয়। তারপর অভিজিৎ বাড়ি থেকে বেরিয়ে আসেন। আর ফেরেননি। শনিবার সকালে নিজের দোকান ঘরের ভিতরেই মিলল তাঁর দেহ। ঘটনায় কাউকে গ্রেপ্তার না করলেও, অভিজিতের দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই খুনের পিছনে দাদার বড় ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ।

[কল্কি অবতার তাই অফিস যেতে পারবেন না, আজব দাবি গুজরাটের আমলার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.