সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই কেন্দ্র জানিয়ে দিয়েছিল, সাইবার জালিয়াতদের সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হল হোয়াটসঅ্যাপ। সকলকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও নিজেদের কাজ হাসিল করতে নিত্যনতুন ফাঁদ পাতছে হ্যাকাররা। জেনে নিন কোন ৫ উপায়ে নিজের হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখতে পারবেন।
টু-স্টেপ ভ্যারিফিকেশন
আপনি যদি টু-স্টেপ ভ্যারিফিকেশন টার্ন অন করে রাখেন তাহলে একটা বড় রক্ষাকবচ হয়ে উঠবে তা। এটা অন করা থাকলে কেউ আপনার ফোন নম্বর জেনে রাখলেও কোনওভাবেই লগ ইন করতে পারবে না। কেননা সেক্ষেত্রে ভ্যারিফিকেশন কোড ইমেলে আসবে। ফলে তার নাগাল কোনওভাবেই পাবে না অপরাধীরা। তবে খেয়াল রাখুন, আপনার টি-স্টেপ ভ্যারিফিকেশন কোড কোনওভাবেই শেয়ার করবেন না যেন।
হোয়াটসঅ্যাপ আপডেট
হোয়াটসঅ্যাপ আপডেট করাটা খুবই জরুরি। কেননা প্রতিটি আপডেটেই নতুনতর সিকিউরিটি প্যাচ ও ফিচার থাকে যা হ্যাকারদের নাগালের বাইরে।
লিঙ্কড ডিভাইস
হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে লিঙ্কড ডিভাইসে চোখ রাখুন। তাহলেই দেখতে পাবেন কোন কোন ডিভাইস আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে। যদি দেখেন এমনও ডিভাইস দৃশ্যমান, যেখান থেকে আপনি লগ ইন করেননি, তাহলে সেটি সেখান থেকে লগ আউট করে দিন।
অজানা লিঙ্কের বিপদ
অজানা নম্বর থেকে কোনও লিঙ্ক পাঠানো হলে ভুলেও ক্লিক করবেন না। হতেই পারে সেটা হ্যাকারদের ষড়যন্ত্র। একবার ক্লিক করে ফেললেই আপনার অ্যাকাউন্টের দখল পেয়ে যাবে হ্যাকাররা।
ফোনটিকে সাবধানে রাখুন
আপনার ফোনটি যদি কোনও অবাঞ্ছিত ব্যক্তি হাতে পেয়ে যায়, তাহলে সেখান থেকেই সে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে। ফলে সব সময় সেটি লক করে রেখে নিজেকে সুরক্ষিত রাখুন।
সর্বশেষ খবর
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?