সৌমিতা মুখোপাধ্যায় ও সুপর্ণা মজুমদার: মেঘলা আকাশ। নাগাড়ে চলতে থাকা বৃষ্টি। এমনও বাদলও দিনে যদি বাড়ি ফেরা যায় একটি ইলিশ মাছ কিনে, কেমন হয় তবে? কেমন আবার হয়? খেতে যতই ভাল হোক যত্ন করে রাঁধার সময় কই? কিন্তু যদি জিভে জল আনা ইলিশ পাতুরি, ডাবের ইলিশ থেকে কুমড়ো পাতা আম আচারের ইলিশ যদি বিনা পরিশ্রমেই সামনে এসে উপস্থিত হয়, তাহলে? তাহলে ‘ওহ! ক্যালকাটা’য় ইলিশ উৎসব হয়।

[আমাজনকে রুখতে ফ্লিপকার্টে মিশছে স্ন্যাপডিল!]
বাঙালির ইলিশ প্রেমের কথা মাথায় রেখেই একমাসব্যাপী এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। এপার-ওপার, দুই বাংলার ইলিশের পদই উঠে এসেছে শহরের এই নামী রেস্তরাঁয়। ইলিশের আসর নিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে কথা বললেন ‘ওহ! ক্যালকাটা’র শেফ সুবীর কুমার দেব। জানালেন ইলিশের মহিমা।
জুলাই মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়েছে ইলিশের এই উৎসব। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। দুপুর বারোটা পনেরো মিনিট থেকে মিলবে দুপুরের খাবার। আর রাতের খাবারের সময় সন্ধে সাতটা থেকে। এর মধ্যেই পাবেন ইলিশের এই জিভে জল আনা পদগুলি। খরচও আপনার সাধ্যের মধ্যেই। দু’জনের সম্পূর্ণ আহারের জন্য লাগবে মাত্র ১৮০০ টাকা।

[কয়েদিদের তৈরি পোশাকে ব়্যাম্প মাতালেন সেলিব্রিটিরা]
সর্বশেষ খবর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের