সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিত্যদিন সকালে জলখাবারে পাউরুটির সঙ্গে ফল হিসাবে কলা খাওয়া হয় অনেক বাড়িতেই৷ যদিও আধুনিক নেট প্রযুক্তির যুগে অন্য খাবারের চলও বেশ৷ ওয়াশিংটনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কলার মধ্যেই এডস প্রতিরোধী একটি পদার্থ পেলেন৷ এটি একইসঙ্গে জন্ডিস সৃষ্টিকারী হেপাটাইটিস সি ভাইরাস এবং সাধারণ জ্বর সৃষ্টিকারী ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধেও কাজ করবে৷
গবেষকরা জানিয়েছেন, অন্যান্য ফলও এডস প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়৷ তবে কলা বিশেষ গুরুত্বপূর্ণ৷ গবেষকদের মতে, ব্যানানা লেকটিন নামে প্রোটিনটি এতটাই শক্তিশালী যে এইচআইভি ভাইরাসকে কোষে ঢুকতেও বাধা দিচ্ছে৷ আর এই ব্যানানা লেকটিন শরীরে ঢুকলে তার প্রতিক্রিয়াও বেশ মারাত্মক৷ সারা শরীরে জ্বালা বা প্রদাহ শুরু হওয়াও অসম্ভব নয়৷ “এইট-৮৪-টি নামের নতুন ধরনের এই লেকটিনটি ভাইরাস বিরোধী এজেণ্ট হিসাবে অনেক বড় জায়গায় কাজ করতে পারবে৷”
একই সঙ্গে চিকিৎসক-গবেষকরা জানিয়েছেন, দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া উচিত৷ তাঁদের মতে, “এইট-৮৪-টি ক্লিনিকালি এখনও ডাক্তার বা রোগীদের কাছে পৌঁছয়নি৷ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রথমবার নতুন লেকটিন তৈরি করাটাই খুব আনন্দের কথা৷ লেকটিনটি কী কাজ করতে পারবে, রোগীদের কী সুরাহা হবে সবই জানা যাবে এর ফলে”, একথা জানালেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইণ্টারনাল মেডিসিনের অধ্যাপক ডেভিড মার্কোভিচ৷ নতুন লেকটিনটি মানুষের শরীরে কোনও প্রদাহ তৈরি করছে না৷ এটি হেপাটাইটিস সি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং এডস রোগ প্রতিরোধী বলেই জানান তিনি৷
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?