সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR -এর নামে ওটিপি নিয়ে জালিয়াতির আশঙ্কা। আগেভাগে আমজনতাকে সতর্ক করল নির্বাচন কমিশন ও পুলিশ। সোশাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্টভাবে জানানো হল, এসআইআরের ফর্মপূরণে মোবাইল নম্বর দিতে হলেও ওটিপি ভেরিফিকেশনের কোনও বিষয় নেই। তাই কেউ ফর্মপূরণের নামে ওটিপি চাইলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিভিন্ন সংস্থা নাম করে, আধার কার্ডের ভেরিফিকেশন, ব্যাঙ্কের নাম করে ওটিপি নিয়ে জালিয়াতির ঘটনা নতুন নয়। প্রায়ই এই পদ্ধতিতে ফাঁদ পেতে আমজনতার অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় প্রতারকরা। গত কয়েকবছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এহেন একাধিক অভিযোগ জমা পড়েছে ভুরি ভুরি। তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কিনারা করা যায়নি, এমন কেসও রয়েছে। তবে বারবার পুলিশ-প্রশাসনের তরফে রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছে। ফোন করে ওটিপি চাইলে কাউকে তা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বারবার।
জানা যাচ্ছে, এসআইআরের আবহেও জালিয়াতির চেষ্টা আশঙ্কা করা হচ্ছে। আগেভাগেই তা নিয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন ও পুলিশ। রাজ্য পুলিশের তরফে সোশাল মিডিয়ায় সাফ জানানো হয়েছে, এসআইআর-এর ফর্ম পূরণে কোনও ওটিপির প্রয়োজন পড়ে না। তাই কেউ ওটিপি চাইলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেককে সতর্ক থাকার কথা বলেছে পুলিশ ও কমিশন।
সর্বশেষ খবর
-
তারেক জমানাতেও অব্যাহত হিন্দু নিধন! রংপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার একই পরিবারের ৪ সদস্যের দেহ
-
ভাদ্র মাসে এই কাজগুলি করলে কেল্লাফতে, পুজোর আগেই হবেন লাখপতি!
-
বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফের ধাঁচে সেপ্টেম্বরেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, ২০ শতাংশ সংরক্ষণ অগ্নিবীরদের
-
মেলেনি প্রথম এগারোয় সুযোগ, তবুও দলীপের জন্য ২ পেসারকে ছাড়লেন না গিল-গম্ভীর, কেন?
-
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?