সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দেখেছি তার কালো হরিণ চোখ৷’ ওমহু, দেখেছি তার বাদামি রংয়ের চোখ! বিজ্ঞানীরা অন্ততঃ তাই বলছেন৷ কেউ আপনার কাজল নয়নে মুগ্ধ হোক, কিংবা নীল নয়না সুন্দরীর প্রেমে আপনি যদি পাগল হন, আদপে তা চোখেরই ভুল৷ কারণ চোখের রং শুধুমাত্র বাদামী, এর বাইরে আর কোনও কিছু নয়৷ চক্ষু বিশেষজ্ঞ-গবেষক ড. গ্যারি হেইটিং জানালেন, মেলানিন রঞ্জকের কোষ মেলানোসাইটের রং শুধুমাত্র বাদামিই হয়৷ তাই প্রতিটি মানুষের চোখই বাদামি৷ তিনি বলেন, আইরিশে মেলানিনের পরিমাণের উপরই নির্ভর করে চোখের মণির রং কী হতে পারে৷
মেলানিনের পরিমাণ বাড়লে চোখের মণির রং তত বেশি গাঢ় হয়৷ চোখের দ্বারা কোনও রং শোষণ করার পরিমাণের উপরও নির্ভর করে মণির রং কী হবে৷ মেলানিন আলো শোষণ করে, ফলে যাঁদের চোখে মেলানিন বেশি, তাঁদের চোখ আরও বেশি দীঘল কালো থুরি বাদামি৷ যাঁদের চোখে মেলানিনের পরিমাণ কম, তাঁদের ক্ষেত্রে আরও বেশি আলো প্রতিফলিত হয়৷ এই পদ্ধতিকে বলে বিচ্ছুরণ৷ আলো বিচ্ছুরিত হলে কম তরঙ্গদৈর্ঘ্যে প্রতিসারিত হয়ে তা ফিরেও আসে৷ সেক্ষেত্রে চোখের রং নীল বলে মনে হয়৷
যে ব্যক্তিদের চোখের রং সবুজ কিংবা কটা, তাঁদের ক্ষেত্রে মেলানিনের পরিমাণ এই দুইয়ের মাঝামাঝি৷ এর ফলে জন্মানোর পর কোনও শিশুর চোখের রং নীল হলেও অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুটির চোখের রং কেন বাদামি হয়ে গিয়েছে, এই ব্যাখ্যা পাওয়া যায়৷ কারণ শিশুটির বড় হওযার সঙ্গে সঙ্গেই আইরিশে মেলানিনের পরিমাণ বেড়ে যায়৷ ক্রিস্টাল গেইল যেমন গেয়েছিলেন ‘ডোণ্ট টি মেক ইওর ব্রাউন আইজ ব্লু’ অথবা উল্টোটা৷
সর্বশেষ খবর
-
মহরমের পর নজরে রথযাত্রা, কোনও অশান্তি বরদাস্ত নয়, ম্যাপিং শুরুর নির্দেশ সিপির
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?